বাংলা হান্ট ডেক্স ; রাত পোহালেই ভোট নন্দীগ্রামে, স্থলে জলে ও আকাশে থাকছে কড়া নজরদারি। ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে কার্যত ‘সিল’ করে দেওয়া হয়েছে নন্দীগ্রাম। জলে এবং স্থলে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ দিয়ে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করল নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার নির্বাচনের আগে বেশ কিছু দিন ধরেই নন্দীগ্রাম এলাকায় বহিরাগত প্রবেশের অভিযোগ তুলে আসছিল তৃণমূল। বুধবার সন্ধ্যায় কার্যত সেই অভিযোগকে কার্যত মান্যতা দিয়েই বাড়তি নজরদারির ব্যবস্থা করা হল। যে ভাবে শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় মহিলা সিআরপি নিয়োগ করা হয়েছে, একই ভাবে সংযুক্ত মোর্চা প্রার্থী মীনাক্ষীর নিরাপত্তাতেও জোর দেওয়া হয়েছে। বুধবার থেকেই তাঁর জন্য ৪ জন সশস্ত্র নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
আরো পড়ুন- মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত ব্যারাকপুর, আক্রান্ত মুকুল পুত্র শুভ্রাংশু রায়
নন্দীগ্রামের সর্বত্রই ১৪৪ ধারা জারি করেছে কমিশন। নামানো হয়েছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রামের মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৯৯৯। তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৩ হাজার ২৫৭। মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ২৩ হাজার ৮৯৮। পূর্ব মেদিনীপুরের নিরাপত্তা আরও আটোসাঁটো করতে হলদিয়ায় পাঠানো হয়েছে আইপিএস অফিসার প্রবীণ ত্রিপাঠীকে। নন্দীগ্রামে থাকবেন খগেন্দ্রনাথ ত্রিপাঠী। এ ছাড়াও নজিরবিহীন ভাবে সুন্দরবন অঞ্চলে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হল।
বৃহস্পতিবার দ্বিতীয় দফায় যে ৩০ কেন্দ্রে ভোট হবে, সেখানে ৫ হাজার ৫৩৫ বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়ায় অনলাইন নজরদারি চালানো যায়।
দ্বিতীয় দফায় মোট প্রার্থী ১৭১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় প্রার্থীর সংখ্যা ১৯ জন। পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি জন প্রার্থী রয়েছেন, ৫৮ জন। পশ্চিম মেদিনীপুরে ৪১ জন প্রার্থী রয়েছেন। বাঁকুড়ায় ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ৩০ কেন্দ্রে ভোট পরিচালনা সঠিক ভাবে সম্পাদন করতে ২৩ জন জেনারেল অবজার্ভার, ৯ জন এক্সপেনডিচার অবজার্ভার এবং ৬ জন পুলিশ অফিসারকেও নিয়োগ করা হয়েছে।
দ্বিতীয় দফায় মোট বুথের সংখ্যা ১০ হাজার ২২০। এখনও পর্যন্ত মোট অভিযোগ জমা পড়েছে ১৩ হাজার ২০৭টি। তার মধ্যে ১১ হাজার ৯টি অভিযোগেই সত্যতা রয়েছে বলে জানিয়েছে কমিশন। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দ্বিতীয় দফায় ৩০ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৭৫ লক্ষ ৯৪ হাজার ৫৪৯। তার মধ্যে পুরুষ ভোটার ৩৮ লক্ষ ৮০ হাজার ৯৫৫। মহিলা ভোটারের সংখ্যা ৩৭ লক্ষ ১৩ হাজার ৫০৮। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৬। বয়স্ক ভোটার যাঁদের বয়স ৮০-র ঊর্ধ্বে, এমন ভোটারের সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ১১৬।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI