রমজানের খাবার সংগ্রহ করতে গিয়ে পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু হল ১১ জনের। এঁদের মধ্যে রয়েছেন ৮ জন মহিলা এবং ৩ জন শিশু। শুক্রবার ঘটনাটি ঘটেছে করাচিতে। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন।
আরো পড়ুন- মিড ডে মিলের খিচুড়িতে পাওয়া গেল আস্ত সাপ! চাঞ্চল্য নদিয়ায়
পুলিস জানিয়েছে, এদিন একটি কারখানার বাইরে খাবার বণ্টন করা হচ্ছিল। সেখানে হাজির হয়েছিলেন বহু মানুষ। হঠাৎই খাবার নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। করাচি পুলিসের এক আধিকারিক মুগিস হাসমি বলেন, অনেকেই সে সময় পিছলে পাশের নর্দমায় পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, হুড়োহুড়ির জেরে নর্দমার কাছে একটি প্রাচীরও ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের।

হাসমি বলেন, কারখানার মালিক খাবার বণ্টন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তবে তা তিনি আগে থেকে পুলিসকে জানাননি। পাকিস্তানের সিন্ধ প্রদেশেই বাড়ি বিদেশমন্ত্রী বিলাবল ভুট্ট জারদারির। সিন্ধ প্রদেশের রাজধানী করাচি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে, রাষ্ট্রদ্রোহ আইন ব্যবহার করে পাকিস্তানের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিচ্ছে প্রশাসন। কণ্ঠরোধ করা হচ্ছে বিরোধীদের। এই নিয়ে আদালতে জমা পড়েছিলে একাধিক পিটিশন। বৃহস্পতিবার অবশেষে ব্রিটিশ আমলের এই আইনটিকে বাতিল করল লাহোর হাইকোর্ট। এদিন রাষ্ট্রদ্রোহ আইনকে ‘অসাংবিধানিক’ আখ্যা দেন বিচারপতি শহিদ করিম।

এবিষয়ে তাঁর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, দেশের সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে বাকস্বাধীনতার স্পষ্ট উল্লেখ রয়েছে। তাই এই আইন সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিরোধীদের মুখ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট আইনের যথেচ্ছ ব্যবহার করছে ক্ষমতাসীন সরকার।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি