রক্ষকই ভক্ষক! ব্যবসায়িক থেকে লক্ষাধিক টাকা লুটের অভিযোগে বিধাননগর কমিশনারেটের ASI নির্ভয় পান্ডেকে গ্রেফতার করলো নৈহাটি থানার পুলিশ। শনিবার বারাকপুর আদালতে পেশ করা হলে ১৪ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন- UGC: পাকিস্তানের ডিগ্রিতে মিলবেনা চাকরি, বিজ্ঞপ্তি ইউজিসি’র
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে এক ব্যবসায়ী কমদামে গম কেনার জন্য কল্যাণীতে যান। তিনি অনেকক্ষণ সেখানে অপেক্ষা করেন। কিন্তু ব্যবসায়ীকে যে ব্যক্তি কম টাকায় গম দেবেন বলেছিলেন, তিনি না আসায় অবশেষে প্রায় তিন ঘন্টা পর সেখান থেকে তিনি রওনা দেন। এরপর ব্যবসায়ী কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kalyani Expressway) বীজপুর থানা এলাকার একটি হোটেলে রাতের খাওয়ার জন্য দাঁড়ান। অভিযোগ, সেখানেই ব্যবসায়ীকে কয়েকজন পুলিশের পরিচয় দিয়ে বলে, তিনি বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত। তাই তাদের সঙ্গে ব্যবসায়ীকে যেতে হবে। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় সবটা বুঝতে পারেন ওই ব্যবসায়ী। তিনি চিৎকার করে ওঠেন। নৈহাটি ব্লাইন্ড স্কুলের কাছে শোরগোল শুনে স্থানীয়রা বেরিয়ে গাড়ির পথ আটকায়। সেখানেই দু’জনকে ধরে ফেলেন এলাকাবাসীরা।
কিন্তু বাকিরা তড়িঘড়ি ব্যবসায়ীর কাছে থাকা নগদ এক লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরে নৈহাটি (Naihati) থানায় খবর দিলে পুলিশ এসে স্থানীয়দের হাতে ধরা পড়া দু’জনকে আটক করে। পুলিশ ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং সূত্র মারফত খবর নিয়ে বিধাননগর কমিশনারেটের এএসআই নির্ভয় পাণ্ডের নাম জানতে পারে। এরপর এএসআইকে শুক্রবার রাতে ওয়ারলেস মোড় সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছেন, ধৃতের নাম নির্ভয় পাণ্ডে। তিনি বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পুলিশকর্মী। তার বাড়ি বারাকপুর নোনা চন্দনপুকুর এলাকায়। শুক্রবার রাতে তাকে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওয়ারলেস মোড় সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার ধৃতকে বারাকপুর আদালতে তোলা হয়।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি