বালুরঘাট; রহস্যজনক ভাবে আত্রেয়ী নদীর ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। রবিবার সকালে বালুরঘাটের জলঘর গ্রামপঞ্চায়েতের গঙ্গাসাগর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম পরিতোষ রায় (৩৩)। পেশায় নির্মাণ শ্রমিক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন ওই যুবক। তারপর রাতে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবারের সদস্যরা। রবিবার সকালে বাড়ির কাছেই আত্রেয়ী নদীর ধারে জলশূন্য একটি খালে তার মৃতদেহ দেখতে পান প্রতিবেশীরা। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন না থাকলেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও নাক দিয়ে সামান্য রক্ত বের হওয়ার চিহ্ন রয়েছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI