২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কর্মীদের থেকেই মুড়ি নিয়ে তোপ দেগেছিলেন কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আক্রমণের নিশানায় ছিল ইডি, সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থাও৷ দলনেত্রীর দেখানো প্রক্রিয়াকে অনুসরণ করে এবার মাঠে নামছে তৃণমূল। মুড়ির থালা হাতে সংসদ ভবনে বিক্ষোভ দেখাবেন তৃণমূল নেতারা৷ এমনটাই সূত্রে খবর৷
আরো পড়ুন- ডেঙ্গু দমনের অভিনব উদ্যোগ! খড়গ্রামের বালিয়া গ্রাম পঞ্চায়েতের জলাশয় গুলিতে ছাড়া হল গাপ্পি মাছ
সোমবার সংসদের বাদল অধিবেশন দ্বিতীয় সপ্তাহে পা রাখছে। সকাল সোয়া ১০টা নাগাদ সংসদের সেন্ট্রাল হলে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। সূত্রের খবর, শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হলেই সংসদ ভবনের বাইরে গাঁধী মূর্তির সামনে মুড়ির থালা হাতে প্রতিবাদ বিক্ষোভে শামিল হবেন তৃণমূলের সাংসদরা।

তৃণমূলের তরফে জানানো হয়েছে, মূল্যবৃদ্ধি নিয়ে নাভিশ্বাস আম জনতার৷ তা ঠেকাতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার৷ তাই মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো জরুরী হয়ে পড়েছে৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াতেই মুড়ির থালা নিয়ে বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদরা৷ এ ক্ষেত্রে ২১ জুলাইয়ের সমাবেশে নেত্রীর দেখানো পথেই এগোতে চাইছেন তাঁরা। তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের ওই প্রতিবাদে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুড়ির থালা হাতে নিয়ে বলেন, তা হলে মুড়িতেও জিএসটি৷ বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না! মুড়িতে কত জিএসটি ? মিষ্টিতেও জিএসটি ? চিড়েতেও জিএসটি ? দইতেও জিএসটি, লোকে কী খাবে? খাব কী? মানুষ খাবে কী? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। দলনেত্রীর দেখানো পথকেই শিরোধার্য করে আগামীকাল সংসদে সরব হতে চায় তৃণমূল৷


দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি