মালদা , ১০ এপ্রিল : করোনা মোকাবিলায় এবারে এগিয়ে এল মালদা জেলার শিল্পোদ্যোগী মহল। তাদের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৩৫ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার দুপুরে মালদা জেলা প্রশাসন ভবনে এসে জেলাশাসক রাজর্ষি মিত্রের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলার বিশিষ্ট কয়েকজন শিল্পোদ্যোগী। এই বিষয়ে জেলার বিশিষ্ট শিল্পোদ্যোগী উজ্জ্বল সাহা জানান, ব্যক্তিগতভাবে জেলার শিল্পোদ্যোগী বন্ধুরা
উদ্যোগ গ্রহণ করে মুখ্যমন্ত্রীর জরুরী ত্রাণ তহবিলে প্রায় ৩৫ লক্ষ টাকার চেক তুলে দেন জেলা শাসকের হাতে। তার পাশাপাশি জেলার কয়েকটি মার্কেট কমিটি এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্যের চেক প্রদান করা হয়। উজ্জ্বল বাবু আরো জানান, করোনা মোকাবিলার জন্য রাজ্য সরকার যে ভূমিকা পালন করছে তাই সরকারের পাশে দাঁড়ানোর জন্য মালদা জেলার যারা শিল্পোদ্যোগী রয়েছেন সাধ্যমত সাহায্য করছেন এবং আজ তারই অঙ্গ হিসাবে আজ আবারো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে চেক তুলে দেওয়া হয়। শ্রী উজ্জল সাহা মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার সদস্যদের অভিনন্দন যাপন করেন এর জন্য।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি