রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : তৃণমূল উত্তরবঙ্গের তিনটি আসন ছেড়ে রেখে বাকি ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। প্রার্থী ঘোষণার পরে রাজ্যের একাধিক জায়গায় অসন্তোষ দেখা দিলেও মুর্শিদাবাদ জেলার বড়ঞা বিধানসভাতে এখনও পর্যন্ত কোথাও তেমন ভাবে তৃণমূলের প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা যায়নি। তৃণমূল চেষ্টা করছে বাম-কংগ্রেস জোট এবং বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করার আগে যতটা সম্ভব প্রচার এবং সংগঠন মজবুত করে নিতে। তাই প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর বড়ঞা বিধানসভার তৃণমূলপ্রার্থী জীবন কৃষ্ণ সাহা ঝাঁপিয়ে পড়েছেন প্রচারের কাজে।
আরো পড়ুন- মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভোটের মুখে বিপুল অস্ত্র উদ্ধার
কংগ্রেসের মাটিতে ঘাসফুল ফোটানোর জন্য এখন থেকেই দিনরাত এক করে মাটি কামড়ে থেকে লড়াই করছেন তৃণমূলের প্রার্থী। ভোটের দিন ঘোষণার এতদিন পার হয়ে যাওয়ার পরও বাম-কংগ্রেস এবং বিজেপির প্রার্থী ঘোষণা না হওয়া শাপে বর হয়েছে বড়ঞা ব্লক তৃণমূল সহ মুর্শিদাবাদ জেলার নেতাদের কাছে। এর ফলে তৃণমূল প্রার্থীরা একদিকে যেমন নেতাদের একত্রিত করে তাদের ক্ষোভের কথা জেনে নিচ্ছেন এবং সেগুলি সমাধানের চেষ্টা করছেন, অন্যদিকে দেওয়াল দখল করে প্রার্থীর নাম লেখার ক্ষেত্রেও অনেকটা এগিয়ে গিয়েছেন তৃণমূলের প্রার্থীরা । শনিবার সকাল থেকে বড়ঞা বিধানসভার অন্তর্গত ভরতপুর ১ নম্বর ব্লকের গড্ডা, জজান গ্রাম পঞ্চায়েতের প্রতিটি গ্রামে পায়ে হেঁটে প্রচার চালান ও গ্রামবাসীদের সাথে দুয়ারে দুয়ারে গিয়ে ভোট দেওয়ার কথা বলেন বড়ঞা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জীবনকৃষ্ণ সাহা। গড্ডা অঞ্চলে প্রচারে উপস্থিত ছিলেন বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মুর্শেদ জর্জ, ভরতপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় সরখেল ও নূর আলম, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য বাবর আলি সেখ, গড্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান ভুলি বিবি, গড্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আতাই মোল্লা, ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ বিশ্বজিৎ বাগদী ও অন্যান্য নেতৃত্ব।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI