মালদাঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসের অভিযোগ, সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে। এই ঘটনার ব্যাপারে বেশ কিছুদিন আগে ইংরেজবাজার মহিলা থানায় ওই যুবতী লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ কোন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। অবশেষে শুক্রবার সিভিক ভলেন্টিয়ার প্রেমিকের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত নালিশ জানিয়েছেন ওই যুবতী। আগামীতে পুলিশ কোন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এব্যাপারে মানবাধিকার কমিশন এবং আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন অভিযোগকারী ওই ছাত্রী।
আরো পড়ুন- পণের দাবি গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে
অভিযোগকারী ওই ছাত্রীর বাড়ি কালিয়াচক থানার উমাকান্তটোলা এলাকায় । মালদা কলেজের দ্বিতীয় বর্ষের পাঠরতা রয়েছেন তিনি।
মালদা শহরে যাতায়াত করার সময় ইংরেজবাজার থানার মহদীপুর এলাকার এক যুবক পাণ্ডব রায়ের সাথে আলাপ হয় তার । এরপরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। আর সেখান থেকেই শুরু হয় প্রেমের সম্পর্ক । কয়েক বছর ধরেই তাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে বলে জানিয়েছেন ওই কলেজ ছাত্রী। এরপর তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত ওই যুবক। এমনকি বিয়ের জন্য রেজিস্ট্রি করার ক্ষেত্রে একটি কাগজে সই করিয়ে নেয় ওই যুবতীর। আর তারপর থেকেই শুরু হয় গোলমাল। পরে ওই যুবতীকে বিয়ে করার ক্ষেত্রে প্রত্যাখ্যান করে ওই যুবক। বিষয়টি জানতে পেরে ওই যুবকের বাড়িতে যোগাযোগ করে সে। কিন্তু তাকে শাসানি দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ । পরে পুরো বিষয়টি নিয়ে ইংরেজবাজার মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগকারী ওই ছাত্রী আরো অভিযোগ , তাকে এখন নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে । যেহেতু অভিযুক্ত ওই যুবক সিভিক ভলেন্টিয়ারের কাজ করে। তাই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। এজন্য এদিন তিনি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।
এদিকে যার বিরুদ্ধে অভিযোগ। ওই কলেজ ছাত্রী বলেন পুলিশ সুপার বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইনত ব্যবস্থা নেওয়া হবে ।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি