মালদা , ১৬ জুলাই। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত এক দুষ্কৃতিকে গ্রেফতার করলো মানিকচক থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি মাস্কেট , একটি পাইপ গান, একটি ৭ এমএম পিস্তল , ৩ রাউন্ড মাস্কেটের গুলি, একটি অটোমেটিক চাকু এবং একটি ম্যাগাজিন । এত বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রগুলি ধৃত দুষ্কৃতী কোথাও পাচার করার পরিকল্পনা করেছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে অভিযান চালিয়ে মানিকচক থানার বালুটোলা গোপালপুর এলাকা থেকে ধৃত ওই দুষ্কৃতিকে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম তৈমুর আলী। তার বাড়ি মানিকচক থানা এলাকাতে। মানিকচাকের গঙ্গা নদীর ওপারে রয়েছে ঝাড়খন্ড সীমান্ত। বেআইনি এই আগ্নেয়াস্ত্র গুলি নদীর ওপার থেকেই গোপনে আনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। সেগুলি এখানে কোথায় পাচার করা হতো সেব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে, মানিকচকের তদন্তকারী পুলিশকর্তারা।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI