বায়ু দূষণ ঠেকাতে এবার কড়া পদক্ষেপ নিল দিল্লি সরকার, নির্মাণ কাজের উপর জারি করল নিষেধাজ্ঞা। শুক্রবার দিল্লি সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আপাতত বন্ধ থাকবে রাজধানীর যাবতীয় নির্মাণ এবং ইমারত বা ভবন ভাঙার কাজ। কবে থেকে ফের এই কাজ শুরু করা যাবে সরকার পরবর্তীতে নির্দেশ দিয়ে তা জানাবে। দিল্লি সরকারের এই সিদ্ধান্তের ফলে নির্মাণ এবং আবাসন প্রকল্প ধাক্কা খাবে বলে অনেকে আশঙ্কা করছেন। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেও দিল্লিতে এমন নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আরো পড়ুন- Rishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়ি
দিল্লিতে বায়ু দূষণের মাত্রা বেড়েই চলছে। পরিবেশবিদরা জানিয়েছেন, রাজধানীর বাতাসের গুণমান খুবই খারাপ। গত নভেম্বর মাসে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি দিল্লির বায়ু দূষণ রোধ করতে নির্মাণ কাজ বন্ধের পরামর্শ দিয়েছিল। সেই মতো ব্যবস্থা নেয় দিল্লি প্রশাসন। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে তারা নির্মাণ এবং ভাঙার কাজের উপর লাগাম টানল। কেন্দ্রীয় কমিটির মতে, ইমারত ভাঙা বা নির্মাণ কাজ বন্ধ থাকলে বাতাসে ধূলিকণার পরিমাণ অনেকটাই কমবে। কমবে দূষণের মাত্রাও।

এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এমনই নির্দেশ দিয়েছিল দিল্লি প্রশাসন। তাতে কিছুটা রেহাই মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শীতকালে দিল্লিতে বায়ু দূষণ খুবই ভয়াবহ আকার নেয়। দূষণ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিতে দেখা গিয়েছে সরকারকে। দূষণ ঠেকাতে এ বছর দীপাবলিতেও রাশ টানা হয় রাজধানীতে। এ ছাড়া কখনও কখনও জোড়-বিজোড় নীতিতে গাড়িও চালানো হয়েছে দেশের রাজধানীতে। এ বার নির্মাণ কাজ বন্ধ রেখে দূষণ ঠেকানোর নতুন দাওয়াই দিল দিল্লি প্রশাসন।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি