স্কুলে ঢুকে ছাত্রদের চুলের ছাঁট দেখে চোখ আটকে গিয়েছিল প্রধান শিক্ষকের। ছাত্রদের মাথার এক ধারে চুল প্রায় কিছুই নেই। আবার কারো মাথায় কানের উপরে দু’দিকে ছোট করে ছাঁটা, মাথার উপর টেরি বাগানো, কারও গোটা মাথার চুলই ছাঁটা কিন্তু, কপালের উপর সিঙাড়ার মতো ফোলানো চুল। সার বেঁধে দাঁড়িয়ে আছে পড়ুয়ারা। এক এক জন প্রধানশিক্ষকের সামনে মাথা ঝুঁকে দাঁড়াচ্ছে। আর ঝটপট হাতের কাঁচি চালিয়ে নিমেশে ‘কদম ছাঁট’ করে দিচ্ছেন প্রধানশিক্ষক। প্রধানশিক্ষকের নিদান, ফিল্মি কায়দায় চুলের ছাঁট চলবে না। স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন, নানা ‘হেয়ার স্টাইল’ করে স্কুলে আসা পড়ুয়াদের চুল কেটে ফেলার সিদ্ধান্ত নেন তাঁরা।

উঠতি বয়সে ফিল্মি কায়দায় চুল ছাঁটের ইচ্ছে হয়েই থাকে। ওদলাবাড়ি হাই স্কুলে পড়তে আসা ছাত্ররাও তার ব্যতিক্রমী নয়। কারও মাথায় ঝাঁকড়া চুল, কারও আবার কানের উপরে দু’দিকে ছোট করে ছাঁটা, মাথার উপর টেরি বাগানো, কারও গোটা মাথার চুলই ছাঁটা কিন্তু, কপালের উপর সিঙাড়ার মতো ফোলানো চুল। এই রকম বিচিত্র ‘হেয়ার স্টাইল’ একেবারেই পছন্দ নয় প্রধানশিক্ষকের। তিনি মনে করেন পড়াশোনার চেয়ে চুল নিয়ে বেশি যত্নবান এই পড়ুয়ারা। বেশ কয়েক দিন ধরে তিনি পড়ুয়াদের বলে আসছিলেন যে, এ ভাবে চুলের ‘স্টাইল’ নিয়ে ক্লাসে আসা যাবে না। কিন্তু বেশির ভাগ পড়ুয়াই তাতে কান দেয়নি। তাই শুক্রবার সাধের চুল কাটা গেল তাদের। স্কুল কর্তৃপক্ষ বলছেন স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ। যদিও ব্যাপারটা ভাল ভাবে নিচ্ছেন না অনেক অভিভাবকই।
আরো পড়ুন- দেশ জুড়ে চলছে পাঠান ‘ঝড়’, পাঠান ছবির এত সাফল্যের নেপথ্যে কারণ কি?
ওই স্কুলের এক প্রাক্তন শিক্ষকই বলছেন, ‘‘শিক্ষকরা এই কাজ করতে পারেন না।’’ তাঁর কথায়, ‘‘পড়ুয়ারা বেয়াদবি করলে তাঁদের শাস্তি দেওয়া উচিত। কিন্তু এ কাজ করে শিক্ষকরা ঠিক করেননি।’’ এক অভিভাবকের কথায়, ‘‘বৃহস্পতিবার আমরা বাড়িতে কেউ চুল-দাড়ি কাটি না। এমনকি, বৃহস্পতিবার সেলুন বন্ধ রাখার রীতি রয়েছে। সেখানে শিক্ষকদের এ কাজ উচিত হয়নি। প্রয়োজনে আমাদের ডাকতে পারতেন।’’

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি