মালদা; শীতকাল মানেই হরেক রকমের মেলা। শীতকাল মানে পৌষ মাস।আর এই মাসেই মা,মাসি,কাকিমাদের হাতে তৈরী পিঠে,পুলি খাওয়ার দিন। ব্যস্ত সময়ে আজ সব হারিয়ে যেতে বসেছে। পুরোনো সেই ঐতিহ্যকে মনে রাখতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পিঠে পুলির সম্ভার নিয়ে পৌষালি মেলার আয়েজন করলেন চাঁচলের নেতাজি রোডের গৃহবধূরা। আর পিঠেপুলির স্বাদ চেখে দেখতে মেলা প্রাঙ্গণে হাজির হলেন খোদ মহকুমা শাসক ও বিডিও! এনএস রোডে ঘন্টা দুয়েকের জন্য আয়োজিত এই উৎসব ঘিরে মেতে উঠলেন স্থানীয়রা ।

স্থানীয় গৃহবধূরাই উদ্যোগ নিয়ে এ মেলার আয়োজন করেন । মেলায় রাখা হয়েছে দুধ পিঠা , পাটিসাপটা মালপোয়া , চিতই পিঠা , ভাপা পিঠা , মিষ্টি আলুর পান্তুয়া , নলেন গুড়ের পায়েসসহ চাট ঘুগনি । উদ্যোক্তারা জানান, বাঙালিয়ানা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।এই দিনের এই মেলা প্রাঙ্গণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাচোল মহকুমাশাসক সঞ্জয় পাল, চাঁচল ব্লক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিরন ভট্টাচার্য্য, চাচোল গ্রাম পঞ্চায়েত উপ-প্রধান উৎপল তালুকদার সহ অন্যান্যরা!এই দিন মেলা প্রাঙ্গণে তারা পিঠে পুলির স্বাদ চেখে দেখেন।মেলা কমিটির অন্যতম উদ্যোক্তা সোমা তালুকদার বলেন ,” আমরা প্রায় সবাই ফাস্টফুডের দিকেই এগিয়ে যাচ্ছি। খুব সহজেই বাড়িতেও তৈরি করা যায় বিভিন্ন ধরনের উপাদেয় খাবার । সকলের কাছে এই ভাবনাটাকে পৌঁছে দেওয়ার জন্যই এই ধরণের মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI