বালুরঘাট ১০ এপ্রিল ; দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ৯নং গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে রেশনের সরকারি কূপণ দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার-এর। একই সঙ্গে রেশনের সরকারি কূপন সরকারি কর্মীদের বদলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা বন্টন করার অভিযোগ তুলে সরব বালুরঘাটের বিজেপি সাংসদ। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার নিজ বাসভবনে সাংবাদিক বৈঠক করে সরকারি রেশনের টোকন বিলি নিয়ে একদিকে জেলা প্রশাসন এবং অন্যদিকে গঙ্গারামপুরের ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত মেম্বার কল্পনা ওরাও-এর বিরুদ্ধে টাকা নিয়ে রেশনের সরকারি কূপন বিলির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার-এর অভিযোগ তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারদের টোকন বিলি বিষয়ে অবহিত করা হলেও বিজেপির দখলে থাকা পঞ্চায়েত এলাকার বিজেপি মেম্বারদের টোকন বিলির বিষয়ে অবহিত করা হচ্ছে না।
যদিও তৃনমুলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ বিষয়টি অস্বিকার করে জানিয়েছেন এই নিয়ে বিজেপি রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে । তিনি বলেন জেলায় ত্রানের ব্যাপারটি প্রশাসন চালাচ্ছে। এর সাথে তৃনমুলের কোন যোগ নেই।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি