প্রয়াগরাজে একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও পুড়িয়ে খুনের ঘটনায় হাড় হিম করা তথ্য সামনে আসতে শুরু করেছে৷ পুলিস জানতে পেরেছে, নৃশংসভাবে খুনের পর ধর্ষণ করা হয় মহিলাদের। তারপর টাকা-গয়না ইত্যাদি লুঠ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ এই হত্যাকাণ্ডের সঙ্গে ১৩ জনের একটি গ্যাং জড়িত৷ যাদের অনেকেই ধরা পড়েছে৷ বাকিদের খোঁজ চলছে৷ তবে মৃতদেহের সঙ্গে ধর্ষণের ঘটনায় তাজ্জব বনে গিয়েছে পুলিসও৷ আরও যা যা তথ্য তারা পেয়েছে তা শুনে রক্ত জল হয়ে গিয়েছে৷ খুনের পর মহিলাদের ধর্ষণ করত গ্যাংয়ের পুরুষ সদস্যরা৷ এই জঘন্য কাজে তাদের মদত জোগাত মহিলারা৷ পুলিসের দাবি, প্রয়াগরাজ এবং থারভাইতে খুনের ঘটনায় এই একই গ্যাং জড়িত৷ থারভাইতেও একই কায়দায় একই পরিবারের পাঁচজন নৃশংসভাবে খুন হন৷
আরো পড়ুন- উত্তরপ্রদেশে ১৩ বছরের নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত পুলিশ অফিসার
শুরু থেকেই পুলিসের অনুমান ছিল, এই ঘটনায় বড় কোনও চক্র জড়িত৷ তাই অপরাধীদের ধরতে আদাজল খেয়ে নামে পুলিস৷ তৈরি করা হয় তদন্তকারীদের সাতটি দল৷ প্রতি দলে সাতজন সদস্য৷ অপরাধীদের খোঁজে তাঁরা বিহার, ঔরঙ্গাবাদ, কৈমুর-সহ রাজ্যের বেশ কিছু জেলায় তল্লাশি চালান৷ তল্লাশির সময় নভল কুমার, রোহিত খারওয়ার, পিপি কুমার, মনু, আকাশ খারওয়ার, ভীম কুমার এবং সঙ্গীতা নামে এক মহিলা ধরা পড়ে৷ ওই দলে রয়েছে সঙ্গীতার তরুণী মেয়ে নেহা৷ তবে তাকে এখনও পুলিস ধরতে পারেনি৷ ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা৷ তাদের জেরা করে পুলিস জানতে পেরেছে, পালানোর রাস্তা খুঁজে ‘টার্গেট’ ঠিক করত গ্যাংটি৷ যে সব পরিবারে মহিলারা সংখ্যায় বেশি সেই বাড়িকেই বেছে নেওয়া হত৷ কেননা, অপরাধীরা মনে করত, বাড়িতে মহিলা সদস্য বেশি হলে অনেক গয়না, টাকা-কড়ি পাওয়া যাবে৷ তাই কখনও মধু বিক্রেতা, কখনও বা অন্যান্য জিনিস বিক্রি করার অছিলায় সেই বাড়িতে ঢুকত৷ রেকি করে ফিরে আসার পর খুনের পরিকল্পনা করত৷
খুনের দিন তারা কুড়ুল, স্ক্রু ড্রাইভার, ছুরি ইত্যাদি সঙ্গে নিয়ে যেত৷ তারপর ঘরে ঢুকে বাড়ির লোকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করত৷ খুনের পর মহিলাদের মৃতদেহের সঙ্গেও ধর্ষণে লিপ্ত হত গ্যাংয়ের পুরুষ সঙ্গীরা৷ তারপর লুঠপাট চালিয়ে পালিয়ে যেত৷ পুলিস সেই সব অস্ত্র বাজেয়াপ্ত করেছে৷

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি