নিয়োগ দুর্নীতি মামলায় ৩ দিনের ইডি হেফাজতে কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। ফের তাঁকে ১৩ মার্চ ব্যাঙ্কশালের বিশেষ আদালতে পেশ করা হবে। এমনই নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। এদিন আদালতে দাঁড়িয়েও শান্তনু দাবি করেছেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এ প্রসঙ্গে জেলবন্দিদের নিশানা করেছেন তিনি।
আরো পড়ুন- গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মুসলিম বৃদ্ধকে পিটিয়ে খুন বিহারে
শুক্রবার সন্ধেবেলা প্রায় ৭ ঘণ্টা জেরার পর শান্তনুকে গ্রেপ্তার করে ইডি। তাঁকে রাতে সিজিও কমপ্লেক্সে রাখা হয়। এরপর শনিবার ব্যাঙ্কশাল আদালতের বিশেষ কোর্টে পেশ করা হয়। আদালতে ঢোকার মুখে শান্তনু বলেন, “আমি টাকা নিইনি। জেলের মধ্যে যারা আছে তারা ফাঁসানোর চেষ্টা করছে। আমি নির্দোষ। আমি নির্দোষ। আমি নির্দোষ। যা বলার কোর্টে বলব।” এবং আদালতে দাঁড়িয়েও সেই একই দাবি করেছেন শান্তনু।

এদিকে ইডির আরও দাবি, কুন্তল-শান্তনুদের টাকা দিয়েই চাকরি পাকা করেছিলেন অনেকে। তাঁরা হয়ত এখন শিক্ষকতার চাকরি করছেন। কিন্তু তাঁরা কারা? তা বিশদে জানতে চাকরিপ্রাপ্তদেরও তলব করার কথা ভাবছে ইডি। আগামী সপ্তাহে তাঁদের সকলকে ডাকা হতে পারে বলে সূত্রের খবর।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI