বাংলা হান্ট ডেস্ক ; অবশেষে জল্পনার অবসান। অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দিয়েই তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির পতাকা হাতে নিয়ে ডাক দিলেন ‘তোলাবাজ ভাইপো হঠাও’।

বিজেপিতে যোগ দিয়েই তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু অধিকারী। ডাক দিলেন ‘তোলাবাজ ভাইপো হঠাও’। শাসক দলে অভিষেকের নেতৃত্ব নিয়েই শুভেন্দুর সঙ্গে তৃণমূল নেতৃত্বের বিরোধ ছিল বলে শোনা গিয়েছিল। শুভেন্দু অধিকারীর এ দিনের ডাক থেকেই তা স্পষ্ট হল।

এখানেই শেষ নয়, পুরনো দলের জন্য শুভেন্দুর গলায় প্রতি কথায় ফুটে ওঠে উষ্মা ৷ বলেন, ‘অমিত শাহ আমার বড় দাদা ৷ অমিতজির সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক ৷ মুকুল রায় বলেছিল আত্মসম্মান থাকলে তৃণমূলে থাকিস না। যাদের জন্য এত করেছি, গ্রামে গ্রামে ঘুরেছি, তারা কেউ খোঁজ নেননি। কিন্তু করোনা হয়েছিল যখন তখন অমিত শাহ আমার খোঁজ নিয়েছেন।’

দলনেত্রীর সঙ্গে সঙ্গে এদিন তৃণমূলের উপর কড়া আক্রমণ শানান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বলেন, ‘আমি নিজের মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি? কে আমার মা? আমার জন্মদাত্রী মা গায়ত্রী অধিকারী, অন্য কেউ নয়। মা বলতে হলে ভারতমাতাকে বলব, অন্য কাউকে নয়। কেন্দ্রীয় প্রকল্পকে রাজ্যে চালু করা হচ্ছে না’ আরও বললেন, ‘অনেকে আমাকে বিশ্বাসঘাতক বলছে! প্রতিষ্ঠার পর এনডিএ-র শরিক ছিল তৃণমূল । এবারও দ্বিতীয় হবেন মমতা, প্রথম হবে বিজেপিই। এবার বাংলায় বিজেপিরই সরকার হবে। যেখানে বিশ্বাস নেই, সম্মান নেই, সেখানে থাকব না।’


ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI