জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ পুরানো দিনে ফিরে দেখলে দেখা যাবে বাড়ির মহিলারা শীতের সোয়েটার তৈরির জন্য উল কাটা পাশাপাশি নানান ঘর সাজানোর উপকরণ তৈরি , কাঁথা সেলাই এর মতো নানান কাজ করতেন । মহিলাদের এই গৃহস্থালি কাজে উপকার পেয়েছেন বাড়ির রোজগার কারী পুরুষরা আর্থিক সহযোগিতা পেয়েছেন এই মহিলাদের কাছ থেকে। কিন্তু বর্তমানে সময় বদলেছে কালের অমোঘ নিয়মে অনেক কিছুই বিলীন হয়ে গেছে । বদলেছে বিভিন্ন কাজের ধরন ও রীতিনীতি । গৃহস্থালির কাজকর্ম সেরে বাড়ির মহিলারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বিভিন্ন ঘর সাজানোর শৌখিনদ্রব্য পোড়ামাটির অলংকার সহ বিভিন্ন হাল ফিল ফ্যাশনের পরিধান সামগ্রী তৈরি করে বর্তমানে সোশ্যাল মিডিয়ার হাতধরে সেই সব সামগ্রী বিক্রি করে পরিবারের উন্নতির কাজে একধাপ এগিয়ে থাকছেন । মহিলারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে গৃহস্থালির রোজকার কাজকর্ম সেরে এইসব বিভিন্ন টুকিটাকি কাজ করে রোজগারের রাস্তা বের করেছেন । দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত হাটপুকুর এলাকার এমনই এক গৃহবধূ সোহিলা গোস্বামী দীর্ঘদিন ধরে এই পোড়া মাটির ও হাল ফ্যাশনের বিভিন্ন জিনিস তৈরির কাজে লিপ্ত আছেন । তিনি নিজের সংসারের প্রতিদিনের কাজ করার পর অবসর সময়ে এইসব হাতের কাজ করে কিছুটা হলেও অর্থ উপার্জন করতে সক্ষম হয়েছেন । বর্তমানে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া তাই নিজেদের সংসারের উন্নতির জন্য প্রতিটি মহিলা নিজেকে স্বাবলম্বী করার লক্ষে এইসব হাতের কাজ করে নিজের সংসারের উন্নতি সাধনে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিৎ । ।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি