রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : মুর্শিদাবাদে জঙ্গিপুর লোকসভায় তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিয়ে সাজাহান বিশ্বাস রীতিমত হইচই বাঁধিয়ে বসেছেন জেলায়। সাজাহান তৃণমূলের সুতির বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা। পেশায় বিড়ি মালিক ও শিল্পপতি সাজাহান এর আগে কখনও দাঁড়াননি কোনও ভোটে। আইএসএফের প্রতীকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে জীবনের প্রথম বারের নির্বাচনে দাঁড়িয়ে কার্যত তৃণমূলের জেতার পথে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছেন এ বারে। অষ্টম শ্রেণি পাশ, সুতির শিল্পপতি সাজাহান বিশ্বাসের স্থাবর অস্থাবর মিলিয়ে সম্পত্তির পরিমাণ প্রায় ১৮ কোটি টাকার। পরিবারে সোনা রয়েছে আড়াই কিলোর কিছু বেশি। গত বছর আয়কর দিয়েছেন প্রায় দেড় কোটি টাকার সামান্য বেশি। সাজাহানের ভাই ইমানি বিশ্বাসের স্ত্রী সুতি ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, তাঁর ভ্রাতৃবধূ রুবিয়া সুলতানা জেলা পরিষদের সভাধিপতি।সাজাহান কখনও সরাসরি রাজনীতি না করলেও একাধিক বার তৃণমূল ও কংগ্রেসের মঞ্চে দেখা গিয়েছে তাঁকে। প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সাজাহান ঠিকাদার হিসেবে সাগরদিঘি কলেজ তৈরি করেছেন, রঘুনাথগঞ্জে প্রণববাবুর বাড়িটিও তাঁর হাতে তৈরি। ভোট এলেই বহু বার বিভিন্ন দলের প্রার্থী হিসেবে হাওয়ায় ভেসেছে সাজাহানের নাম। কিন্তু শিকে ছেঁড়েনি। এ বার কংগ্রেস শিবিরেও উঠেছিল সাজাহানের নাম। শেষ পর্যন্ত অবশ্য তাঁকে মনোনয়ন দিয়েছে আইএসএফ। ইতিমধ্যেই নৌসাদ সিদ্দিকী তাঁর হয়ে জঙ্গিপুরে সভাও করে গেছেন।
সাজাহানের দাবি, “আমি কাজ করব দিল্লিতে। রাজ্য নিয়ে আমার কোনও লড়াই নেই, লড়াই দিল্লিতে।” ইমানি অবশ্য জানিয়ে দিয়েছেন, “দাদা হলেও সাজাহান আলাদা থাকেন। কোনও রাজনৈতিক সম্পর্ক নেই আমাদের মধ্যে। তাই বলতে পারি সুতিতে অন্তত ১৫ হাজার ভোটে এগিয়ে থাকবে তৃণমূল।” তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান বলছেন, “দাঁড়িয়েছেন যখন, তখন ভোট তো কিছু পাবেনই তবে তা হাতে গোনা। তাই খুব একটা গুরত্ব দিচ্ছি না আইএসএফকে।”

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি