খড়গপুরে বিজেপির কম্বল বিতরন কর্মসুচি ঘিরে গোষ্ঠীকোন্দল চরমে। প্রথমে বচসা, পরে হাতাহাতিতে জড়ালেন হিরণ চট্টোপাধ্যায় এবং দিলীপ ঘোষের অনুগামীরা।
ঠিক কি হয়েছিল? বৃহস্পতিবার বিকেলে খড়গপুরের ১৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি গেটে হিরণের কম্বল বিতরণ কর্মসূচি ছিল। সে কারণে সকাল থেকেই প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন তাঁর অনুগামীরা। সব কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, সে বিষয়ে নজর রাখছিলেন তৃষা চাকলাদার নামে এক বিজেপি নেত্রী। আচমকাই সকালে তাঁর কাছে একটি ফোন আসে। বিজেপি নেত্রীর দাবি, খড়গপুর শহর বিজেপির উত্তর মণ্ডল সভাপতি দীপসোনা ঘোষ তাঁকে ফোন করেন। অভিযোগ, কম্বল বিতরণ কর্মসূচিতে বাধা দেন দীপসোনা। অনুষ্ঠান করা যাবে না বলেই জানান তিনি। জোর করে অনুষ্ঠান করলে ফল ভাল হবে না বলেও বিজেপি নেতা হুমকি দেন বলেই অভিযোগ তৃষার। তবে বাধানিষেধে কান দেননি কেউই। এদিন বিকেলে কম্বল বিতরণ কর্মসূচি হয়। তাতে উপস্থিত ছিলেন হিরণ চট্টোপাধ্যায়।
এতক্ষণ সব ঠিকঠাকই ছিল। তবে হিরণ বেরিয়ে যাওয়ার পরই যত গণ্ডগোল। অভিযোগ, দীপসোনা, কুণাল সরকার নামে বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল নেতা সেখানে যায়। বিজেপি নেত্রী তৃষা, তাঁর দাদা কুন্তল চাকলাদার, অঙ্কিত শর্মা, অভিজিৎ ভুঁইয়ার উপর হামলা চালানো হয়। দীপসোনা রীতিমতো চপার হাতে হামলা চালায় বলেই অভিযোগ। দু’পক্ষের কথা কাটাকাটি হয়। তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে রাতে পুলিশের দ্বারস্থ হন তৃষা। দীপসোনা, কুণাল-সহ বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বিজেপি নেত্রীর দাবি, দীপসোনা বেশ কয়েকবার কুপ্রস্তাব দিয়েছেন তাঁকে। তবে তাতে রাজি না হওয়ায় তৃষার উপর ক্ষুব্ধ দীপসোনা। সে কারণেই বৃহস্পতিবার হামলা চালিয়েছেন তিনি। যদিও দীপসোনা অভিযোগ খারিজ করেছেন। তাঁর দাবি,”সুভাষপল্লিতে বৃহস্পতিবার বিজেপির কোনও দলীয় অনুষ্ঠান ছিল না তা ঠিক। তবে বিধায়ক চাইলে অনুষ্ঠান করতেই পারেন। এ বিষয়ে আমার বলার কিছুই নেই। তৃষা সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন।” বিধায়ক হিরণ যদিও স্পষ্ট করে হামলাকারী হিসাবে কাউকে চিহ্নিত করেননি। তাঁর দাবি, “দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। যারা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে তারা মোদি কিংবা বিজেপি কর্মী হতে পারে না। পুলিশকে বলব প্রয়োজনীয় পদক্ষেপ করতে।”

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি