বাংলা হান্ট ডেস্ক ; কাঁথির রোড শো থেকে ফের নাম না করে অভিষেক বন্দোপাধ্যায় কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বললেন “ভাইপোর উপর কোন রাগ নেই, তবে তোলাবাজ ভাইপোতে আপত্তি আছে”। বিজেপিতে যোগ দেওয়ার দিনই মেদিনীপুরের মঞ্চ থেকে ‘তোলাবাজ ভাইপো হটাও’ স্লোগান দিয়েছিলেন তিনি।

এদিন নিজের গড় কাঁথিতে প্রথম রোড শো ও জনসভা করেন শুভেন্দু অধিকারী। অধিকারীর গড় কাঁথিতে পাঁচ কিলোমিটার রোড শোয়ে বিজেপি-কর্মী সমর্থকদের জনস্রোত দেখে মুখের হাসি চওড়া বিজেপির। এই রোড শো থেকেই সরাসরি প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন শুভেন্দু।

এদিন ফিরহাদকে কটাক্ষ করে বলেন, “উনি এখানে কুৎসা করতে এসেছিলেন। একসময় কলকাতাকে মিনি পাকিস্তান বলা মন্ত্রী এখন আমার কুৎসা করছেন।” সৌগত কে তোপ দেগে বলেন “১৯৯৮ সালে দক্ষিণ কলকাতায় কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কী কী বলে আক্রমণ করেছিলেন উনি, সেটা বলতে পারব না।” নিজেকে একজন সাধারণ বিজেপি কর্মী হিসাবে দাবি করে শুভেন্দুর দাবি, “বিশ্বের বৃহত্তম দলের সদস্য আমি। দল যেখানে যে কর্মসূচি দেবে সেটাই করব। আমাকে মেদিনীপুরে আটকে রাখা যাবে না। গোটা রাজ্যে প্রচারে যাব। বিজেপি এই বার ২০০ আসন পার করবে বলেও দাবি করেন তিনি।”

কাঁথিতে সভা থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও সরাসরি চ্যালেঞ্জ ছোঁড়েন শুভেন্দু অধিকারী। ৭ জানুয়ারি নন্দীগ্রামে সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, “৭ তারিখ নন্দীগ্রামে আসুন। ভাষণ দিন। আমি জানি আপনি কী বলবেন। ৮ তারিখ আমি সভা করবো। পাল্টা সভা করে আমি আপনার সব কথার জবাব দেব। আপনি প্রশাসনিক ক্ষমতাবলে লোক আনবেন। আর আমার সভায় লোক আসবে ভালবাসা ও আবেগে।” কাঁথির সভা থেকে এভাবেই সরাসরি তৃণমূল নেত্রী তথা প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন শুভেন্দু।


ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI