বালুরঘাট ২১ এপ্রিল ; করোনা ভাইরাস প্রতিরোধ করতে ভারত- বাংলাদেশ সীমান্তে জেলা প্রশাসনের ব্যবস্থ্যা খতিয়ে দেখতে মালদার পর আজ দক্ষিন দিনাজপুর জেলার ভারত – বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। ডিজির সঙ্গে ছিলেন রাজ্য সরকারের সিকিউরিটি এডভাইসার সুরজ্যিত কর পুরকায়স্থ।
মঙ্গলবার দুপুরে তারা দক্ষিন দিনাজপুর জেলার কুশুমন্ডি ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত সাথীমারি ক্যাম্প, দিয়া পাড়া ক্যাম্প ও পদমাকুড়ি ক্যাম্পের সীমান্ত এলাকা গুলি পরিদর্শন করেন। এই পরিদর্শন চলা কালিন রাজ্য ডিজি বীরেন্দ্র ও রাজ্য সরকারের সিকিউরিটি এডভাইসার সুরজ্যিত কর পুরকায়স্থের সাথে ছিলেন দক্ষিন দিনাজপুর জেলার জেলা শাসক নিখিল নির্মল, অতিরিক্ত জেলা শাসক (ডিএল আর) প্রনব ঘোষ সহ অনান্য জেলা প্রশাসনিক আধিকারিকগন। এছাড়াও ছিলেন মালদা ও দুই দিনাজপুরের পুলিশের ডি আই জি প্রসুন বন্দোপাধ্যায় ও জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।
জানা গেছে মালদা থেকে আসা রাজ্য পুলিশের ডিজি সহ অনান্য রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিক গন আজ দক্ষিন দিনাজপুর জেলার তিনটি সীমান্ত এলাকা পরিদর্শন চালিয়ে সীমান্তে করোনা সংক্রামন রুখতে জেলা প্রশাসন আগাম কি কি পদক্ষেপ গ্রহন করেছে তা খতিয়ে দেখেন।
প্রসঙ্গত গত কাল দিল্লি থেকে করোনা নিয়ে খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রের একটি বিশেষ টিম আসার কিছুক্ষনের মধ্যেই বিকেলে হেলিকপ্টরে মালদা সীমান্তের করোনা প্রতিরোধ ব্যবস্থ্যা খতিয়ে দেখতে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র ও রাজ্য সরকারের সিকিউরিটি এডভাইসার সুরজ্যিত কর পুরকায়স্থ মালদা বিমান বন্দরে এসে নামেন। সেখান থেকে সার্কিট হাউসে গিয়ে জেলা প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক সেরেই মালদার মেহীদিপুর ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শনে যান। ফিরে এসে মালদাতেই তারা রাত কাটিয়ে আজ দক্ষিন দিনাজপুর জেলার সীমান্ত পরিদর্শনে আসেন।
যদিও দক্ষিন দিনাজপুর জেলার সীমান্ত পরিদর্শন শেষে রাজ্য পুলিশের ডিজি এই নিয়ে কোন বক্তব্য না দিয়ে উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর সীমান্ত এলাকা পরিদর্শনের জন্য চলে যান।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি