আদা খেলে কি কি উপকার হয় আসুন জেনে নিই - Bangla Hunt

আদা খেলে কি কি উপকার হয় আসুন জেনে নিই

By Bangla Hunt Desk - February 25, 2020

প্রায় ৫ হাজার বছর আগে থেকেই রান্না ও ওষুধ হিসেবে এশিয়ার বিভিন্ন দেশে আদার ব্যবহার হয়ে আসছে। ঠাণ্ডা কাশি থেকে শুরু করে হাত-পায়ের ব্যথা দূর করতে আদা ব্যবহার অপরিসীম। আদা মশলা হিসেবে যেমন পরিচিত রয়েছে, তেমন ভেষজ হিসেবে তার গুণ অনেক। আদা খেলে অনেক রকমের উপকার হয়। বহু রোগের নিরাময় হয়। রোজ সকালে ৩-৪ টুকরো কাঁচা আদা মুখে নিয়ে চিবিয়ে নিন। নিয়ম করে ১ মাস করেই দেখুন, উপকার পাবেনই।

এবার আসুন জেনে নিই আদা খেলে কি কি উপকার হয়।

ঠান্ডায়-সর্দি কাশি জনিত রোগ সারাতে আদার গুরুত্ব অপরিসীম। আদায় রয়েছে রাইনো ভাইরাস দমনের শক্তিশালি রাসায়নিক উপাদান। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটি একটি প্রাকৃতিক ব্যাথা-নাশক এবং জ্বর প্রতিরোধী হিসেবেও কাজ করে।

এখন আমাদের কাজের চাপ, চিন্তা, ব্যস্ততা এই সবের জন্য অল্পবয়সেই মুখে বার্ধক্যের ছাপ পড়তে থাকে। অনেক কিছু মেখে হয়তো বাইরে থেকে সাময়িক ফল পেতে পারেন, কিন্তু স্থায়ী সমাধান কিছু হবে না। এ ক্ষেত্রে কাঁচা আদা ব্যবহার করে দেখতে পারেন। আদার মধ্যে থাকা অ্যান্টি-এজিং উপাদান আর অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান টক্সিন বের করে দেয়। মুখে রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ায়।

আদা আপনার হজম শক্তি বাড়াবে এবং আপনাকে কষ্টকর এবং অস্বস্তিদায়ক পেট ফাঁপা থেকে রক্ষা করবে। বায়ুনাশক ঔষধি উপাদান হিসেবে আদা পাচক রস এবং হজম প্রক্রিয়ার উদ্দীপনা বাড়ায়। পাশাপাশি এতে রয়েছে জিনজিয়াবিন এনজাইম যা প্রোটিন ভাঙ্গতে সহায়ক।

আদা নারীদের ঋতুস্রাবকালীন ব্যথা কমাতে সাহায্য করে। জার্নাল অফ অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, ঋতুস্রাবকালীন ব্যথা উপশমের ক্ষেত্রে আদা ইবুপ্রোফেন ওষুধের মতোই কার্যকর।

আদা শরীরের জোড়াগুলোতে সৃষ্ট ব্যাথা এবং আর্থ্রাইটিসে আক্রান্তদের প্রদাহ দূর করে। কারণ আদাতে রয়েছে জিঞ্জারোল নামের একটি উপাদান। যা প্রদাহরোধী উপাদান। এটি প্রদাহজনক সাইটোকিন গঠন প্রক্রিয়াকে দমন করে।

মুখে রুচি না থাকলে কিংবা খাবারের প্রতি অনীহা থাকলে খাওয়ার আগে ১ চা চামচ তাজা আদা কুচি খেয়ে নিন। মুখের রুচি ফিরে আসবে।

এছাড়া খাবারের পুষ্টি দেহে সঠিকভাবে শোষণ করার ক্ষমতা আদা বাড়িয়ে দেয়। তাই প্রতিদিন খুব সামান্য পরিমাণে হলেও আদা খাওয়া অভ্যাস করা উচিত।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর