কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুক্রবার বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গত মাসে তিনটি বিতর্কিত কৃষি আইন বাতিল করার ঘোষণার সময় ক্ষমা চেয়েছিলেন, সেই ক্ষমা প্রার্থনা ‘অসম্পূর্ণ’ ছিল। রাহুলের স্পষ্ট বক্তব্য, কৃষকদের বাকি দাবি না মানা পর্যন্ত সেই ক্ষমাপ্রার্থনা ‘অসম্পূর্ণ’। শুধু তাই নয়, মৃত কৃষকদের জন্য মোদী সরকার সংসদে ২ মিনিট শোক পালনও করেননি বলেও তোপ দাগেন রাহুল।
রাহুল গান্ধী আরও বলেছেন যে মোদীর উচিত সংসদে ব্যাখ্যা করা যে তিনি কীভাবে তিনটি ‘কৃষিবিরোধী’ আইন আনার জন্য ‘প্রায়শ্চিত’ করবেন। রাহুল একটি টুইট বার্তায় মোদীকে চারটি প্রশ্ন করে লিখেছেন, ‘যেহেতু প্রধানমন্ত্রী কৃষি বিরোধী আইন প্রণয়নের জন্য ক্ষমা চেয়েছেন, তাই সংসদকে বলুন আপনি কীভাবে প্রায়শ্চিত্ত করবেন।’ রাহুলের প্রশ্ন, ‘লখিমপুর মামলায় মন্ত্রীর পদত্যাগের কী হল? শহীদ কৃষকদের ক্ষতিপূরণের কী হবে? এমএসপির কী হবে? সত্যাগ্রহীদের বিরুদ্ধে রুজু হওয়া মিথ্যা মামলার কী হবে?’
উল্লেখ্য, দীর্ঘ আন্দোলনের সামনে কতকটা রাজনৈতিক কারণেই ব্যাকফুটে যায় কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কৃষি আইন বাতিলের ঘোষণা করতেই আন্দোলনকারীদের বাড়ি ফেরার অনুরোধ করেন। তবে আন্দোলকারীরা যে ফিরছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন কৃষক নেতা রাকেশ তিকাইত। শুধু কৃষি আইন প্রত্যাহার নয়, ন্যূনতম সহায়ক মূল্য, কিষান মান্ডির ক্ষমতা বৃদ্ধি-সহ আরও একাধিক দাবি ছিল কৃষকদের। আইনগুলি প্রত্যাহারের দাবি মানা হলেও বাকি দাবিগুলির কী হবে, সেটাও একটা প্রশ্ন।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI