আজ, ৩১ মে বিশ্ব জুড়ে পালন হচ্ছে ‘তামাক বিরোধী দিবস’ (World No Tobacco Day) । এ বছরের শপথ হল ‘কুইট টোব্যাকো টু বি আ উইনার’। তামাক ছেড়ে এগিয়ে চলার শপথ নেওয়ার সচেতনতা বাড়ানোই এর উদ্দেশ্য। তামাক ছাড়লে এগিয়ে যাওয়া সহজ হবে কি? চিকিৎসকদের মতে তামাক আর ক্যানসার প্রায় সমার্থক। ফুসফুসের ক্যানসারের অন্যতম প্রধান কারণ হল ধূমপান, জানালেন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের অধিকর্তা জয়ন্ত চক্রবর্তী। এ ছাড়া মুখ, গলা খাদ্যনালী, স্বরযন্ত্র, মূত্রথলি ও স্তন ক্যানসারের সঙ্গেও তামাকের প্রত্যক্ষ সম্পর্ক আছে বলে সাবধান করলেন তিনি। এ দেশে মুখের ক্যানসারের অন্যতম কারণ হল গুটখা ও খৈনির নেশা বলেও বক্তব্য চিকিৎসকের।
আরো পড়ুন- চাল ধোয়া জল ব্যবহার করে ঘন কালো লম্বা চুল পান, জেনে নিন পদ্ধতি
সিগারেট ও বিড়ির ধোঁয়ায় শরীরের রক্ত সঞ্চালন ব্যবস্থা এবং হৃদ্পিণ্ডের স্বাভাবিক কার্যক্ষমতা কে ধীরে ধীরে নষ্ট করে দেয় বলে জানান এসএসকেএম হাসপাতালের মেডিসিন বিভাগের শিক্ষক-চিকিৎসক অগ্নিভ মাইতি। হু-র হিসেব অনুযায়ী, উন্নয়নশীল দেশে ৩৫–৬৯ বছর বয়সের মানুষের মধ্যে ৩৫% হৃ্দরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অন্যতম কারণ হল ধূমপান। যাঁরা দিনে ১০–১৫টি বা তারও বেশি সিগারেট খান, তাঁদের হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি একজন অধূমপায়ীর থেকে ৭০% বেশি। ওই চিকিৎসকের বক্তব্য, ধূমপানে বাড়ে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের আশঙ্কাও। অর্থাৎ, পা-সহ শরীরের বিভিন্ন অংশের রক্তবাহী ধমনীতে কোলেস্টেরলের প্রলেপ জমে রক্ত চলাচল কমে যায়। দেখা গিয়েছে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে পায়ের ব্যথার রোগীদের অধিকাংশই ধূমপায়ী।
তবে অতিমারির আবহ অনেকের মনে ভয় ঢুকিয়েছে। তাই হু-এর সমীক্ষা বলছে, বহু মানুষ চেষ্টা করছেন ধূমপান ছাড়তে। আরও বেশি ধূমপায়ী যাতে তা ছাড়ার চেষ্টা করতে পারেন, তার জন্য কিছু উপায় জানালেন বিশেষজ্ঞেরা।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি