বাড়িতে খুব সহজেই সুজির এই মজাদার রেসিপি বানিয়ে জমান সন্ধ্যার ড্রয়িংরুম - Bangla Hunt

বাড়িতে খুব সহজেই সুজির এই মজাদার রেসিপি বানিয়ে জমান সন্ধ্যার ড্রয়িংরুম

By Bangla Hunt Desk - January 24, 2021

নিজস্ব প্রতিবেদন:- ছুটির দিন মানেই মুখোরোচক কিছু খেতে মন চায়। আর আজ রবিবার যেহেতু ছুটির দিন, হাতেও খানিকটা সময়, কিছু বানাতে মন চায়! তাই বাড়িতেই খুব সহজ এবং ছোট্ট সুজির মজাদার রেসিপি বানিয়ে জমান সন্ধের ড্রয়িংরুম। দেখে নিন বানানোর সহজ রেসিপি।

এর জন্য প্রথমেই আপনাদের গ্যাসে সাদা তেল গরম করে আদা বাটা (১ চামচ), লঙ্কার গুঁড়ো (১ চা চামচ), হলুদ গুঁড়ো (¼ চামচ), স্বাদমতো লবণ এবং অর্ধেক চামচ চিলি পাউডার দিয়ে দিতে হবে।এরপর সমস্ত উপকরণ গু-লি কে মৃদু আঁ-চে কিছুক্ষণ হালকা করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে এক কাপ পরিমান জল ঢেলে গরম করে নিতে হবে।

জল গরম হয়ে যাওয়ার পর নির্দিষ্ট পরিমাণে সুজি ঢেলে দিন। কিছুক্ষণ মিশ্রনটিকে ভাল করে নাড়িয়ে একসাথে মেখে নিন। এরপর এতে একটি ছোট আকারের আলু সেদ্ধ করে মাখা মাখা অবস্থায় যোগ করুন। সম্পূর্ণ রান্না টিকে ঠিক সময় ধরে ভালো করে শুকিয়ে নিন কড়াইতে। কিছুক্ষণ পর সম্পূর্ণ একটি আলাদা পাত্রে তুলে রাখুন।

মিশ্রনটিকে অনেকটা আটা বেলার মত ভাল করে মেখে একটি নির্দিষ্ট আকার দিয়ে দিন। তারপর সমানভাবে মিশ্রনটিকে লেচি কাটার মতন কে-টে নি-তে হবে।আবারও কড়াইতে স্বল্প পরিমাণে তেল নিয়ে লেচি গুলোকে ভাল করে ভেজে নিন। দুপাশ ঠিকঠাক হবে ভাজা হয়ে গেলে গর-ম গ-রম কড়াই থেকে তুলে নিন। তৈরি হয়ে গেল সহজ উপায়ে বানানো সুজির এই রেসিপিটি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর