বাংলা হান্ট ডেস্ক; জিতেন্দ্র তিওয়ারির ইস্তফা নিয়ে গুঞ্জন বর্ধমান শিল্পাঞ্চল জুড়ে। অনেকেই মনে করছেন জিতেন্দ্র তিওয়ারি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করবেন। এই পরিস্থিতিতে গেরুয়া শিবির শুভেন্দুকে দলে স্বাগত জানালেও জিতেন্দ্রকে নিতে না পসন্দ। এই পরিস্থিতিতে আসানসোলের সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় একটি ভিডিও বার্তায় শোরগোল পড়ে গিয়েছে।

বাবুলের কথায় ” অনেকেই বলছেন আমার সঙ্গে নাকি জিতেন্দ্র তিওয়ারি টেবিলের তলায় বোঝাপড়া হয়েছে। এ নিয়ে আমার কাছে হাজার হাজার মেসেজ আসছে”।
তাঁর কথায়, “আমার দলের কর্মীদের উপর এতদিন যে আঘাত হয়েছে, মারধর হয়েছে, মিথ্যা মামলা হয়েছে এবং তা দলনেত্রীর অনুপ্রেরণাতে। আর যারা এই কাজ কর্ম করেছেন তাদের মধ্যে জিতেন্দ্র তিওয়ারি অন্যতম। এরা কেউ বিজেপিতে যোগ দিলে আমি মন থেকে মেনে নিতে পারবোনা”।

একই সুর বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পলের গলাতেও। তিনি বলেন, ‘এতদিন আসানসোলের কথা ভাবেননি, ভোটের কয়েকমাস আগে মনে পড়ল! আসানসোলের মানুষ জিতেন্দ্রকে চায় না। তবে উচ্চ নেতৃত্বেই ঠিক করবে তারা জিতেন্দ্রকে নিয়ে কি করবে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, জিতেন্দ্র বুঝতে পারছেন, তৃণমূল এখন অতীত। তাঁর ভবিষ্যত সম্ভবত বিজেপিতেই। তাই একদা ঘোর রাজনৈতিক শত্রু বাবুলের এহেন মন্তব্যের পরও তিনি নরম। জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, হ্যাঁ, বাবুলের সঙ্গে সম্পর্ক খারাপ। তৃণমূলের প্রধান হিসাবে অনেক কাজ করতে হয়েছে। বাবুলের লোকজন আমার নামে অভিযোগ করেছে”।

জিতেন্দ্র অভিযোগ করেন, তাপ পাণ্ডবেশ্বরের অফিস ভাঙচুর করা হয়েছে! তাই তিনি তৃণমূল ছাড়ছেন! বলেন, ঠিক করেছিলাম দিদির সঙ্গে কথা বলে ঠিক করব, আধঘণ্টা আগে পাণ্ডবেশ্বরে বিধায়ক কার্যালয় ভাঙচুর করা হয়েছে, দলের কলকাতার নেতারা চান না আমি দলে থাকি, এরপর আমি সমস্ত পদ ছেড়েছি। শুক্রবার মমতার সঙ্গে বৈঠকেও যে যাবেন না, তাও স্পষ্ট করে দেন তিনি।
দেখুন ভিডিও-

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI