বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট টাইপ 'চিকেন বল,' রইল রেসিপি - Bangla Hunt

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট টাইপ ‘চিকেন বল,’ রইল রেসিপি

By Bangla Hunt Desk - September 07, 2020

ছুটির দিন মানেই মুখোরোচক কিছু খেতে মন চায়। আর আজ সোমবার যেহেতু লকডাউন ছুটির দিন, হাতেও খানিকটা সময়, কিছু বানাতে মন চায়! তাই বাড়িতেই চিকেন বল বানিয়ে জমান সন্ধের ড্রয়িংরুম। দেখে নিন চিকেন বল বানানোর সহজ রেসিপি।

উপকরণ :

চিকেন কিমা ৫০০ গ্রাম, ডিম ১টি, ময়দা ১ টেবিল চামচ, বিস্কুটের গুঁড়া আধা কাপ, পুদিনা পাতা, ধনেপাতা ও কাঁচালঙ্কা কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, গরম মশলা গুঁড়া ১ চা চামচ, লঙ্কা গুঁড়া ১ চা চামচ।

চিকেন বারবিকিউ তৈরি করবেন যেভাবে

প্রণালী :

প্রথমে চিকেন কিমায় একে একে সব বাটা ও গুঁড়া মসলা, স্বাদ অনুযায়ী লবণ, ময়দা, ডিম এবং কুচি করা ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে, গোল গোল করে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে ডুবন্ত গরম তেলে ভেজে টিস্যুতে তুলে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম চিকেন বল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর