ছুটির দিনে বাড়িতে বসে বানিয়ে ফেলুন চিকেনের এই রেসিপি - Bangla Hunt

ছুটির দিনে বাড়িতে বসে বানিয়ে ফেলুন চিকেনের এই রেসিপি

By Bangla Hunt Desk - August 19, 2020

ছুটির দিন মানেই মুখোরোচক কিছু খেতে মন চায়। আর আগামী বৃহস্পতি ও শুক্রবার যেহেতু লকডাউন ছুটির দিন, হাতেও খানিকটা সময়, কিছু বানাতে মন চায়! তাই বাড়িতেই চিকেন কুরকুরি বানিয়ে জমান সন্ধের ড্রয়িংরুম। দেখে নিন চিকেন কুরকুরি বানানোর সহজ রেসিপি

চিকেন কুরকুরি বানাতে লাগে:
চিকেন কিমা ২৫০ গ্রাম, সাদা তেল ৪ টেবিল চামচ, আদা-রসুন কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৫ টেবিল চামচ, কাঁচা লঙ্কা ১ চা-চামচ, ধনেপাতা ২ টেবিল চামচ, লঙ্কাগুঁড়ো ১ চা-চামচ, হলুদ ১ চা-চামচ, নুন স্বাদমতো, ময়দা ১৫০ গ্রাম, ডিম একটা, পাউরুটি গুঁড়ো পরিমাণ মতো।
১) প্যানে তেল গরম করে আদা-রসুন-পেঁয়াজ ভেজে, চিকেন কিমা,কাঁচা লঙ্কা,ধনেপাতা,লঙ্কাগুঁড়ো দিয়ে নেড়ে নিন।
২) ভাজা হয়ে গেলে ছেঁকে তুলে নিন।
৩) এবার ডিম,ময়দা,নুন,জল দিয়ে ব্যাটার তৈরি করুন।
৪) প্যানে তেল গরম করে ব্যাটারটা দিয়ে দিন।
৫) ব্যাটারটা ভেজে তুলে নিন।
৬) এরপর ব্যাটারটার মধ্যে চিকেনের পুর ভরে রোল করে আবার ব্যাটারে ডুবিয়ে পাউরুটিগুঁড়ো মাখিয়ে মুচমুচে করে ভেজে নিন।
তারপর গরম গরম খান চিকেন কুরকুরি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর