বাংলা হান্ট ডেস্কঃ শীতকালে অন্যান্য অনেক সমস্যার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে পায়ের গোড়ালি ফাটা সমস্যা। কেবল মেয়েদেরই নয়, এই সমস্যা ছেলেদের ক্ষেত্রেও দেখা যায়। শুষ্ক আবহাওয়া এবং পায়ের পাতার যে অংশে চাপ বেশী পড়ে সেই অংশ ফেটে যায়। অনেক সময় পা ফাটলে পা ব্যথা ও জ্বালাপোড়া করে, হাঁটতে সমস্যা হয়।

এর জন্য বাজারে নানা রকমের ক্রিম পাওয়া যায়। কিন্তু সেগুলিতে ব্যবহৃত রাসায়নিকের জন্য পার্শ্বপ্রতিক্রিয়ার একটা আশঙ্কা থেকেই যায়। তবে চিন্তা করবেন না। আপনি যদি চান, এই শীতেও আপনার পায়ের তলা থাকতে পারে নরম ও মোলায়েম। এর জন্য পার্শ্ব প্রতিক্রিয়াহীন ঘরোয়া পদ্ধতি কাজে লাগিয়ে পায়ের ফাটা গোড়ালির সমস্যা থেকে সহজেই রেহাই পাওয়া যেতে পারে। আসুন দেখে নিই কি সেই উপায় গুলি?

১। নারকেল তেলঃ পা ফাটা রোধ করার সবচেয়ে সহজ এবং সস্তা উপায় হল নারকেল তেল। নারকেল তেল পা ময়েশ্চারাইজ করে, ব্যাকটেরিয়া ফাঙ্গাস দূর করে। – ঘুমাতে যাওয়ার আগে কুসুম গরম জলে পা ভিজিয়ে নিন। তারপর পা ঘষে নিন। – তারপরে পা মুছে নারকেল তেল লাগিয়ে নিন।
– এভাবে সারা রাত থাকুন। – পরের দিন সকালে পা ধুয়ে ফেলুন। – এটি নিয়মিত করুন যত দিন পর্যন্ত না পা ফাটা সম্পূর্ণ ভাল হচ্ছে। আপনি চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন।

২। পেট্রোলিয়াম জেলি এবং লেবুর রসঃ পেট্রোলিয়াম জেলি আপনার শুষ্ক ত্বককে ময়েশ্চারাইজ করে থাকে। এটি ফাটা দাগ সমান করে। এর সাথে পায়ের পাতা নরম করে তোলে। – ১ চা চামচ পেট্রোলিয়াম জেলি,
১টি লেবুর রস করে জেলির সাথে মিশিয়ে নিন। – প্রথমে পা কুসুম গরম জলে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। – তারপর পা শুকিয়ে নিন। এবার পেট্রোলিয়াম জেলি, লেবুর রসের মিশ্রণটি পায়ে লাগান। – হালকা হাতে ম্যাসাজ করুন। – এভাবে সারা রাত রাখুন। সকালে ঘুম থেকে উঠে পা ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার ব্যাবহারে ১০-১৫ দিনের মধ্যেই দেখবেন আপনার পা ফাটা গায়েব হয়ে যাবে।

৩। অ্যাপেল সাইডার ভিনেগারঃ ভিনেগারে অ্যাসিটিক এসিড আছে যা পায়ের তালু এক্সফলিয়েট করে। এবং পায়ের পাতাকে নরম রাখতে সাহায্য করে। ১/২ বা ১ কাপ সাদা বা আপেল সাইড ভিনেগার এবং ২ কাপ জলের সাথে মিশিয়ে নিন। – এই মিশ্রণে পা ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। – তারপর হালকা হাতে ঘষে নিন। – পা শুকিয়ে গেলে পেট্রোলিয়াম জেলি বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

এছাড়াও পায়ের ফাটা অংশে জমা ময়লা পরিষ্কার করতে চাইলে দু’-তিন চামচ চালেরগুড়ি, মধু ও ভিনিগার মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। গোড়ালির ফাটা অংশের উপর মিশ্রণটি লাগিয়ে দিন। কিছু ক্ষণ রাখার পর ভিজে হাত দিয়ে মিশ্রণটি ঘষে ঘষে তুলে ফেলুন।
ব্যস আর বসে থাকা কেন, এ বার বাড়িতেই এই উপায়ে পায়ের যত্ন নিন, দেখবেন গোটা শীতকাল পা তো ফাটবেই না, বরং রুক্ষ ও ফেটে যাওয়া ত্বকের অংশও মোলায়েম হয়ে উঠবে

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI