'গদ্দার-মিরজাফর' স্লোগান', এরপর অন্য কিছু হবে! রাজীবকে হুঁশিয়ারি কল্যাণের - Bangla Hunt

‘গদ্দার-মিরজাফর’ স্লোগান’, এরপর অন্য কিছু হবে! রাজীবকে হুঁশিয়ারি কল্যাণের

By Bangla Hunt Desk - December 19, 2021

স্থানীয় এক তৃণমূল নেতার মৃত্যুর খবর পেয়ে শনিবার ডোমজুড়ে গিয়েছিলেন রাজীব। কিন্তু সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। পরিস্থিতি এমন হয় যে প্রয়াত দলীয় নেতার বাড়িতে প্রবেশের আগেই ডোমজুড় থেকে ফিরে যেতে বাধ্য হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সেই ঘটনার কথা শুনে কল্যাণের হুঁশিয়ারি, ‘‘ডোমজুড়ের লোকজন তবু তো গদ্দার মিরজাফর বলে ভদ্রতা দেখিয়েছে। অন্য কিছু করে দেননি এটাই অনেক।’’

আরো পড়ুন- ভোটের দিন সন্ত্রাস হলে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের ছক বিজেপির

শুক্রবার রাতে প্রয়াত হন হাওড়ার সলপ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দু’বারের প্রাক্তন প্রধান সুধীরচন্দ্র ঘোষ। তিনি ডোমজুড়ের তৃণমূল সভাপতিও ছিলেন। সেই খবর পেয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানাতে যান রাজীব। কিন্তু সেখানে ঢোকার মুখে গ্রামবাসীদের একাংশের বাধা পান তিনি। তাঁকে ঘিরে ধরে ‘রাজীব বন্দ্যোপাধ্যায় গদ্দার মিরজাফর’ বলে স্লোগান দেন অনেকে। বিক্ষোভের মুখে পড়ে ফিরতে বাধ্য হন তিনি। তা নিয়েই কড়া প্রতিক্রিয়া কল্যাণের।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণের খোঁচা, ‘‘ডোমজুড় কি ওঁর পৈতৃক সম্পত্তি? ডোমজুড় কবে থেকে ওঁর এলাকা হল?’’ এর পর শ্রীরামপুরের সাংসদ বলেন, ‘‘সাড়ে ৪৩ হাজার ভোটে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এক বারই তো জিতেছিল, এ বার হেরে ভূত হয়েছে। ডোমজুড়ের লোকজন তবু তো গদ্দার মিরজাফর বলে ভদ্রতা দেখিয়েছি । অন্য কিছু করে দেয়নি এটাই অনেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আমাকে বলেছিলেন, ‘রাজীব বন্দ্যোপাধ্যায় যা করার ত্রিপুরায় করবে।’ তা ও ডোমজুড়ে ঘুরে বেড়াচ্ছে কেন? ও তৃণমূল করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছেন, ‘২০২৪ পর্যন্ত ওকে শুধু ত্রিপুরায় থাকতে হবে।’ শ্রাদ্ধবাড়ি, বিয়েবাড়ি বলে ডোমজুড়ে ঢোকার চেষ্টা করছে? ও জানে না, এ বার তো শুধু কালো পতাকা, এর পর অন্য কিছু হবে।’’

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর