করোনায় যে খাবার গুলি শরীরের অক্সিজেনের ঘাটতি পূরণ করে এক নজরে দেখে নিন - Bangla Hunt

করোনায় যে খাবার গুলি শরীরের অক্সিজেনের ঘাটতি পূরণ করে এক নজরে দেখে নিন

By Bangla Hunt Desk - May 22, 2021

করোনার দ্বিতীয় তরঙ্গের প্রভাবে শিয়রে সংকট পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি উল্লেখযোগ্য হারে বেড়েছে মৃত্যু মিছিল। দ্বিতীয় তরঙ্গে যে সব রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাঁদের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা বেশি দেখা যাচ্ছে। চিকিৎসকরা দ্বিতীয় তরঙ্গের চিকিৎসা করতে গিয়ে লক্ষ্য করেছেন এই মুহূর্তে গুরুতর জটিলতা হল শরীরে অক্সিজেনের মাত্রা হ্রাস হয়ে যাওয়া। কাজেই অক্সিজেন সমৃদ্ধ খাবার (oxygen riched foods) খাওয়া প্রয়োজন। কিন্তু কোন কোন খাবারে অক্সিজেন পাবেন, তাই ভাবছেন তো? জেনে নিন

রাঙা আলু- মিষ্টি আলু কিন্তু ফ্যাট কাটার। এছাড়া এতে প্রচুর পরিমাণে অক্সিজেনও (oxygen riched foods) রয়েছে যা আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতিপূরণ করতে সাহায্য করে।

ক্যালসিয়াম, পটাসিয়াম, সোডিয়াম, ভিটামিন সি, আয়রন, জিঙ্ক, ভিটামিন এ, ও, কে ইত্যাদি আপনার শরীরকে ভালো রাখতে প্রয়োজন হয়। এতগুলো উপাদান কোথায় হাতড়ে বেড়াবেন। দরকার নেই! সব একসঙ্গে পেয়ে যাবেন পালং শাকে।

রসুন: সকালে উঠে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খাওয়ার পরামর্শ অনেকেই দেন। এতে শরীরে যথেষ্ট পরিমাণে অক্সিজেনের জোগান থাকে এবং শরীর সুস্থ থাকে।

রোজকার খাবারে একমুঠো বাদাম যোগ করুন। সন্ধের সময়ে খিদে পেলে কয়েকটা বাদাম বা কাজু-কিশমিশ খান, তেলেভাজা বা প্রসেস করা খাবার না খেয়ে। এতে শরীরে পুষ্টিও হবে এবং একইসঙ্গে অ্যালকালাইন ও অক্সিজেনের মাত্রা বাড়বে।

গ্রিন টি আমাদের শরীরে মেটাবলিজমের মাত্রা সঠিক করতে সাহায্য করে। ফলে শরীরে অক্সিজেনের অভাব তো হয় না, উপরন্তু শরীরের বাড়তি মেদ কমে ও শরীর ঝরঝরে লাগে।

প্রতিদিন খাবারে এক বাটি টক দই যদি আপনি যোগ করেন তাহলে আপনার শরীরে যথেষ্ট পরিমাণে অক্সিজেনও পৌঁছয়।

অঙ্কুরিত ডাল বা কাঁচা ছোলা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। যেহেতু এতে প্রচুর ফাইবার রয়েছে কাজেই ভিতর থেকে শরীর সুস্থ রাখতে অঙ্কুরিত ছোলা সাহায্য করে। এছাড়াও টক্সিন বার করতে সাহায্য করে এবং শরীরে অক্সিজেনের ঘাটতি পূরণ করতেও সাহায্য করে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর