ঈদের দিন ছেলের হাতে খুন বাবা, চাঞ্চল্য নদীয়ার হরিণঘাটায় - Bangla Hunt

ঈদের দিন ছেলের হাতে খুন বাবা, চাঞ্চল্য নদীয়ার হরিণঘাটায়

By Bangla Hunt Desk - May 15, 2021

ঈদের দিনেই ছেলের হাতে খুন হলেন বাবা। মৃতের নাম খোকন মন্ডল (৫৫)। শুক্রবার মর্মান্তিক এই খুনের ঘটনাটি ঘটেছে হরিণঘাটা থানার ৭ নম্বর ওয়ার্ডের দৌলতপুরে। অভিযুক্ত বড় ছেলে ইমান আলি মন্ডল পলাতক। সূত্র মারফৎ জানা গিয়েছে, বাবা ও ছেলের মধ্যে প্রায়ই ঝামেলা লেগে থাকত। আজ সকালেও তাদের মধ্যে অশান্তি চরমে ওঠে। এরপর ঘরের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে পালিয়ে যায় ছেলে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর