ফের আইপিএল-এর দল কিনলেন কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। কলকাতার এই বাসিন্দার সংস্থা আরপিএসজি গ্রুপ সোমবার ৭,০৯০ কোটি টাকা দাম দিয়ে কিনে নিল আইপিএল-এর একটি দল। লখনউ থেকে খেলবে তারা। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে।
নতুন দল কেনার পর এক ক্রিকেট ওয়েবসাইটে সঞ্জীব বলেছেন, “আইপিএল-এ আবার ফিরতে পেরে ভাল লাগছে। তবে এটা প্রাথমিক ধাপ। আমাদের লক্ষ্য দারুণ দল তৈরি করে ভাল খেলা।”
আইপিএল শুরু হওয়ার সময়ই কলকাতার দল (কেকেআর) কিনতে চেয়েছিলেন তিনি। দরপত্রও তুলেছিলেন। সূত্রের খবর, সে সময় বোর্ডের অন্দরমহল থেকেও তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল কলকাতার দলের মালিকানার বিষয়ে। কিন্তু শেষ পর্যন্ত কলকাতার মালিকানা পায় শাহরুখ খানের সংস্থা ‘রেড চিলিজ এন্টারটৈইনমেন্ট’। তবে হাল ছাড়েননি সঞ্জীব। মাঝে একটা সময়ে কেকেআর পরপর কিছু মরসুম খারাপ খেলতে থাকায় গুজব রটেছিল, শাহরুখ দল বিক্রি করে দিতে পারেন। তখনও আগ্রহী ছিলেন সঞ্জীব। শাখরুখকে বলে রেখেছিলেন, কোনও ভাবে শাহরুখ কেকেআর বিক্রি করতে চাইলে তিনি কিনতে আগ্রহী। তবে শাহরুখ দল বিক্রি করেননি।
ম্যাচ গড়াপেটা কাণ্ডে ২০১৫ সালে দু’বছরের জন্য নির্বাসিত হয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। তাদের জায়গায় ২০১৭ এবং ২০১৮ — এই দুই বছরে দু’টি নতুন দল নেওয়া হয়। তার মধ্যে পুণের দলটি কেনেন সঞ্জীব।
উল্লেখ্য, সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা সিইএসসি (CSC) কলকাতায় বিদ্যুৎ সরবরাহ করে। ফলে বাঙালি জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে তার নাম। সেই কারণেই কেকেআর কিনতে আগ্রহী হয়েছিলেন সঞ্জীব। যদিও তা বাস্তবায়িত হয়নি।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI