‘গুড্ডি’-র সেটে প্রথম দেখা। সেখান থেকেই প্রেমের শুরু। তারপর একসঙ্গে সিলসিলা, ‘জঞ্জির’, ‘কভি খুশি কভি গম’, ‘শোলে’, ‘অভিমান’ সহ বহু ছবিতে একসঙ্দে জুটি বেঁধেছেন। ১৯৭৩ সালের ৩রা জুন সাতপাকে বাঁধা পড়ে এই জুটি। তারপর দেখতে দেখতে দিব্যি কেটে গেছে ৪৮টা বছর। ‘বলিউড দম্পতি’দের কাছে অমিতাভ-জয়া একটা উদাহরণ বললে ভুল হয় না।
৪৮ বছরে অনেকখানি বদলেছে জীবন। কাজ, নানা বিতর্ক, দুই সন্তানের আগমন, তাঁদের বড় হওয়া। তার সঙ্গেই চলে আসা একরাশ দায়িত্ব। এ সব কিছু নিয়েই এগিয়েছেন তাঁরা। তবে এই বিশেষ দিনে স্মৃতির পাতা উল্টে দেখলেন অমিতাভ। স্ত্রী-র প্রতি ভালবাসা জানিয়ে ইনস্টাগ্রামে ছবি দিলেন তিনি। বিয়ের দিনের দু’টি ছবির একটি কোলাজ। বিয়ের দিন সাদা রঙের একটি শেরওয়ানি পরেছিলেন অমিতাভ। লাল শাড়ি এবং মানানসই গয়নায় সেজে উঠেছিলেন নববধূ জয়া। অগ্নিসাক্ষী করে প্রেমিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে নতুন অধ্যায় শুরুর এই মুহূর্ত আরও একবার জীবন্ত হয়ে উঠল নেটমাধ্যমে। ছবির দেওয়ার সঙ্গে অমিতাভ লিখলেন, ‘জুন ৩, ১৯৭৩। আমাদের বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদ’।
অনুরাগীরা তো বটেই, এই বিশেষ দিনে তারকা দম্পতিকে ভালবাসা জানিয়েছেন রীতেশ দেশমুখ, ভূমি পেডনেকার, শিল্পা শেট্টির মতো তারকারাও।


ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI