পৃথিবী ছেড়ে গিয়েছেন তিনি বেশ কিছুদিন হল। তিনি যাওয়ার পর থেকে ফুটবল অনেক কিছু হারিয়েছে। কিংবদন্তি, জিনিয়াস, পাগলাটে দিয়েগো মারাদোনা আজ ইতিহাসের পাতায়। মেক্সিকোয় ১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের প্রসঙ্গ উঠলেই ভেসে ওঠে দিয়েগো মারাদানোর হাত দিয়ে ‘হ্যান্ড অব গড’ গোল করার সেই দৃশ্য। সেই ম্যাচে ফুটবল রাজপুত্র যে ১০ নম্বর জার্সি পরে খেলেছিলেন, এবার নিলামে উঠল দিয়েগো মারাদোনার বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ জার্সি। বিক্রিও হল ৭১ লক্ষ পাউন্ডের বেশি মূল্যে। যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৬৮ কোটি টাকা।
আরো পড়ুন- উত্তরপ্রদেশে ১৩ বছরের নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত পুলিশ অফিসার
৮৬’র বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত গোলটি করেছিলেন আর্জেন্টিনার প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মারাদোনা। ইংরেজদের দাবি মাথা দিয়ে নয়, হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা। যে গোল সম্পর্কে মারাদোনা নিজেই বলেছিলেন ‘হ্যান্ড অফ গড’। লক্ষ লক্ষ ইংরেজের হৃদয় ভেঙে দেওয়া বিশ্বকাপের সেই ম্যাচ যে জার্সি পরে খেলেছিলেন মারাদোনা, সেটিই উঠেছিল নিলামে। আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলারের বিখ্যাত জার্সির দাম উঠল ভারতীয় টাকায় ৬৭ কোটি ৯৮ লক্ষের বেশি।
জার্সিটি গত ৩৫ বছর ধরে ছিল ইংল্যান্ডের প্রাক্তন মিডফিল্ডার স্টিভ হজের কাছে। ম্যাচের পর মারাদোনা তাঁর সঙ্গেই জার্সিটি বিনিময় করেছিলেন। হজের কাছ থেকে জার্সিটি নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নিজেদের ফুটবল সংগ্রহশালায় রেখেছিল দু’দশক।
এই বছরের শুরুর দিকে ৫৯ বছরের হজ জার্সিটি বিক্রির সিদ্ধান্ত নেন। লন্ডনের একটি নিলাম সংস্থাকে মারাদোনার ওই জার্সিটি বিক্রির দায়িত্ব দেন তিনি। গত ২০ এপ্রিল থেকে জার্সির নিলাম শুরু হয় অনলাইনে। চলে ৪ মে পর্যন্ত।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি