কিছুই দিন আগে ছিলেন ভারতীয় দলের কোচ। আর সেই ভারতীয় দলকেই ‘অতিরিক্ত আত্মবিশ্বাসী’ বলে সমালোচনা করেছিলেন রবি শাস্ত্রী। সেই মন্তব্যের পাল্টা দিয়ে বুধবার কড়া সমালোচনা করলেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক তাঁর প্রাক্তন কোচকে ‘বহিরাগত’ বলে দেগে দিতেও পিছু হটলেন না। পাশাপাশি এটাও বলে দিলেন, যে মন্তব্য শাস্ত্রী করেছেন, তাকে পাত্তাই দিচ্ছেন না তাঁরা।
আরো পড়ুন- বিশ্বভারতীর উপাসনা গৃহে ‘রাজনৈতিক’ কথা, উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে প্রাক্তনী থেকে আশ্রমিরা
বুধবার রোহিত বলেছেন, “সত্যি বলতে, দুটো ম্যাচ জেতার পর বাইরের কোনও লোক যদি বলেন যে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম, তা হলে সেটা নেহাতই ছাইপাঁশ কথা। আমরা চারটে ম্যাচেই নিজের সেরাটা দেব, এই ভাবনা নিয়েই নেমেছি। দুটো ম্যাচ জেতার পর কেউ হারতে চায় না। এটাই সারসত্য। সাজঘরের অংশ নন যাঁরা, সেই বাইরের লোকেরাই এই অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কথা বলেন। কারণ সাজঘরের ভেতরে কী হচ্ছে, সেটা তাঁরা জানেন না। আমরা প্রতি ম্যাচে ভাল খেলতে চাই। যদি তাতে কারও খারাপ লাগে বা অতিরিক্ত আত্মবিশ্বাসী মনে হয়, তাতে আমরা পাত্তা দিই না।”

শান্ত স্বভাবের রোহিতকে এ ভাবে রেগে যেতে খুব কমই দেখা গিয়েছে। তা-ও আবার এমন একজনের বিষয়ে তিনি কথা বলেছেন, যিনি কিছু দিন আগেও ভারতীয় দলের কোচ ছিলেন এবং দলের নীতি নির্ধারণে মুখ্য ভূমিকা নিতেন। কেন তাঁর কথায় পাত্তা দিতে চান না, তা ব্যাখ্যা করতে গিয়ে রোহিতের সংযোজন, “রবি নিজেও কিছু দিন আগে সাজঘরের অংশ ছিলেন। উনি জানেন আমাদের মানসিকতা কোন জায়গায় থাকে।”

রোহিত আরও বলেছেন, “আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই। সেটাকেও ওর অতিরিক্ত আত্মবিশ্বাসী মনে হয়েছে। ঘরের মাঠে খেললে আমরা বিপক্ষকে এক ইঞ্চিও জায়গা দিতে চাই না। বিদেশে গেলেও আমাদের মানসিকতা একই থাকে।”

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI