নিজস্ব সংবাদদাতাঃ টলিপাড়ায় কান পাতলে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। প্রেম, বিয়ে নিয়ে ফিসফিসানি চলতেই থাকে। তার উপর আবার সম্প্রতি বিজেপি ছেড়েছেন তিনি। প্রথম সারির টলিউড অভিনেত্রী সেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ই ফের শিরোনামে। প্রথমবার অভিনেতা ওম সাহানির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শ্রাবন্তী। হরর থ্রিলার ছবিতেই দেখা যাবে দু’জনকে। নবাগত পরিচালক অয়ন ভট্টাচার্যের ‘ভয় পেয়ো না’ ছবিতে স্বামী এবং স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী ও ওমকে। পর্দায় ডাঃ সুশান্তের চরিত্রে দেখা যাবে ওমকে। শ্রাবন্তীকে দেখা যাবে তাঁর স্ত্রী তমসার চরিত্রে। দু’জনের বিয়ের পরই মূলত ছবি জমাট বাঁধবে। পর্দায় অভিনেতা ওমের মা বহ্নিশিখার সঙ্গে তমসার সম্পর্ক মোটেও ভাল নয়। তমসাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগেন তাঁর শাশুড়ি। আর তার রেশ ধরেই নয়া রহস্যের পর্দাফাঁস। এমনই কাহিনি অবলম্বন করে এগিয়ে চলা ‘ভয় পেয়ো না’ ছবিটি দর্শকদের মন ছোঁবে বলেই আশা পরিচালকের।দাবি করেন অনেকেই। তবে শ্রাবন্তীর মত একটু অন্যরকম। কারণ, ওম এবং ওমের ঘরনি মিমির সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক বেশ ভাল। দু’জনেই তাঁর ভাল বন্ধু বলেই দাবি অভিনেত্রীর। তবে পর্দায় প্রথমবার ওমের সঙ্গে জুটি বাঁধছেন শ্রাবন্তী। ঠিক কেমন অভিজ্ঞতা? শ্রাবন্তী জানান, ওমের সঙ্গে জুটি বেঁধে দারুণ লাগছে। ছবির চিত্রনাট্যে নানা চমক আছে বলেই দাবি তাঁর।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI