টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। জায়ান্ট কিলার রূপে এবার তাঁরা অবতীর্ণ হয়েছে। প্রথম ম্যাচেই শক্তিশালী কানাডাকে ধরাশায়ী করে দেয় মোনাঙ্ক প্যাটেল, অ্যারন জোনসদের দল। দ্বিতীয় ম্যাচে তো পাকিস্তানকেও হারিয়ে দিয়েছে মার্কিনরা। বুধবার আইসিসি টি২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে নামছে অ্যারন জোনস, সৌরভ নেত্রভালকররা। এখনও পর্যন্ত অল উইন রেকর্ড ধরে রাখলেও ভারতের বিপক্ষেও সেই রেকর্ড ধরে রাখা বেশ কঠিন। যদিও মার্কিন সহ অধিনায়ক অ্যারন জোনস বলছেন, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা, এত তারকাদের বিরুদ্ধে খেলার জন্য উৎসাহিত রয়েছেন, তবে বিরাট রোহিতদের মোটেই ভয় পাচ্ছেন না তাঁরা।
আরো পড়ুন- খারাপ পারফরমেন্স, মিরাকেল ছাড়া টি২০ বিশ্বকাপে বিদায় নিশ্চিত শ্রীলঙ্কার
কানাডার বিপক্ষে আইসিসি টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই রুদ্রমূর্তি ধারণ করেছিলেন অ্যারন জোনস। বিরাট কোহলির অন্ধভক্ত জোনস প্রথম ম্যাচে ৪০ বলে করেছিলেন ৯৪ রান, মেরেছিলেন ১০টা ছয়। পাকিস্তানের বিরুদ্ধেও খেলেছিলেন গুরুত্বপূর্ণ ইনিংস, করেছিলেন ২৬ বলে ৩৬। মেরে ছিলেন ২টি ওভারবাউন্ডারি, তাও গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে, অর্থাৎ লম্বা বাউন্ডারি পেরিয়ে। সেই অ্যারন জোনস বুধবার নামবেন বুমরাহ, সিরাজদের বিরুদ্ধে। প্রতিপক্ষ দলে রয়েছেন বিশ্বক্রিকেটের সেরা তারকা রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তাঁদের মুখোমুখি হওয়ার আগে নিজের উৎসাহের কথা লুকিয়ে রাখলেন না জোনস।

ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সহ অধিনায়ক অ্যারন জোনস বলছেন, ‘আমি ছোট থেকে যখন বড় হয়েছি, সব সময় ভাবতাম বিশ্বের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে খেলব, এখন সেটার সুযোগ পাচ্ছি। আমি তাই মুখিয়ে রয়েছি এই ম্যাচের জন্য। আমি যে সুযোগটা পেয়েছি, সেটা আমার কাছে উৎসাহের, এক্ষেত্রে প্রতিপক্ষ দল শক্তিশালী বলে ভয় পাচ্ছি না মোটেই। অবশ্যই তাঁদের সঙ্গে খেলব, আলাপ করব। তবে চেষ্টা করব জেতার। আমাদের দলে অনেক ভারতের ছেলেরা রয়েছে, যারা এবারের ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অতীতে খেলেছে, তাই তারাও বেশ উত্তেজিত এই ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলার জন্য ’।
প্রথম দিকের কয়েকটা ম্যাচে মাঠে লোক অতটা না আসলেও ভারতীয় দলের খেলার দিন মাঠের গ্যালারি পুরো ঠাসা থাকছে। জোনসের আশা তাঁদের খেলা দেখতেও মাঠ ভরাবেন সেদেশের সমর্থকরা।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI