নিজস্ব সংবাদদাতাঃ একটা সময় ভারতীয় টেলিভিশনে দাপিয়ে বেরিয়ে তিনি, আজ জাতীয় রাজনীতির অন্যতম পরিচিত মুখ স্মৃতি ইরানি। আপতত সামলাচ্ছেন কেন্দ্রীয় শিশু ও মহিলা কল্যাণ বিভাগের দায়িত্ব।
এহেনে স্মৃতি ইরানিকে নাকি ‘দ্য কপিল শর্মা শো’য়ের সেটে ঢুকতেই দেওয়া হয়নি।
লাল সেলাম’ নামে একটি বই লিখেছেন স্মৃতি ইরানি। শোনা গিয়েছে, সেই বইয়ের প্রচার করতেই কপিল শর্মার শোয়ে তাঁর যাওয়ার কথা ছিল। এক ঘণ্টা সময় ছিল স্মৃতির কাছে। তার মধ্যেই শুটিং করার কথা ছিল। নির্দিষ্ট সময়ে শোয়ের সেটে পৌঁছেও গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু সেটে ঢোকার মুখেই তাঁকে আটকে দেন নিরাপত্তারক্ষী। শোনা গিয়েছে, কপিলের শোয়ের নিরাপত্তারক্ষীকে অনেক বোঝানোর চেষ্টা করেন স্মৃতি ইরানি। তিনি অতিথি হিসেবে সেটে শুটিং করতে এসেছেন বলেও জানান। নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী হিসেবে পরিচয়ও দেন। কিন্তু সেকথা মানতে চাননি শোয়ের নিরাপত্তারক্ষী। কারণ স্মৃতির সঙ্গে কোনও সুরক্ষা কর্মী বা পুলিশ কর্মী ছিলেন না। সাধারণত প্রয়োজন ছাড়া সঙ্গে নিরাপত্তারক্ষী রাখেন না স্মৃতি ইরানি। তাই হয়তো মন্ত্রী হিসেবে তাঁকে মানতে রাজি হননি নিরাপত্তারক্ষী। অভিযোগ, সেই জন্যই কেন্দ্রীয় মন্ত্রীকে ‘দ্য কপিল শর্মা শো’য়ের সেটে ঢুকতে দেওয়া হয়নি। প্রায় আধঘণ্টা নাকি সেটের বাইরে স্মৃতি দাঁড়িয়ে থাকার পর নাকি ক্ষিপ্ত হয়ে চলে যান স্মৃতি ইরানি।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI