‘বিল্লো রানি’ নামের একটি আইটেম গানে নেচে জনপ্রিয়তা পেয়েছিলেন সানা খান। পাঁচটি ভাষায় মোট ১৪ টি ছবি করেছেন তিনি। সালমান ও অক্ষয়ের সাখে অভিনয় করতে দেখা যায় তাকে।
তার যখন জনপ্রিয়তা শীর্ষে যেতে শুরু করছিল, ঠিক সেই সময়, ২০১৯ সালে, হঠাৎ অভিনয় জগতকে বিদায় জানান সানা খান। হঠাৎ ছেড়ে দেন মডেলিং ও অভিনয়।
শুধু তা-ই নয়, আজীবন হিজাব পরার শপথ করে বসেন তিনি। ইসলামের যাবতীয় নিয়ম কঠোর ভাবে মেনে চলতে শুরু করেন। সিনেমার পর্দার ঝলমলে দুনিয়ার দিক থেকে একেবারে মুখ ফিরিয়ে নেন সানা।
ইনস্টাগ্রামে একটি পোস্ট করে নিজের সিদ্ধান্ত এবং আকস্মিক এই ভাবান্তরের কারণ ব্যাখ্যা করেন সানা। তিনি জানান, তিনি সৃষ্টিকর্তার আদেশ মেনে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চান।
এর পরেই ২০২০ সালের নভেম্বর মাসে মুফতি আনাস সঈদকে বিয়ে করেন সানা। তার স্বামী ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করেছেন। সেই থেকে কখনও তাকে প্রকাশ্যে হিজাব ছাড়া দেখা যায়নি।

কেন হঠাৎ অভিনয় ছেড়ে দিলেন? একটি ভিডিও পোস্ট করে সানা জানান, কী ভাবে অবসাদ গ্রাস করেছিল তাকে। কী ভাবে তা থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছেন নিজেই।
সানা বলেন, আমার অতীত জীবনে আমি সব কিছুই পেয়েছিলাম। নাম, খ্যাতি, টাকা, কিছুর অভাব ছিল না। কিন্তু আমার মনে কোনও শান্তি ছিল না। আস্তে আস্তে অবসাদগ্রস্ত হয়ে পড়ি আমি।
ওই ভিডিওতে সানা আরও জানান, প্রায়ই একটি নির্দিষ্ট স্বপ্ন দেখতেন তিনি। স্বপ্নে একটি কবর দেখতে পেতেন। তার ভিতরে দেখতে পেতেন নিজেকে। এই স্বপ্ন থেকে সানার মনে হয়েছিল, এ হল সৃষ্টিকর্তার বার্তা।
এই ভাবনার পরই রাতারাতি নিজেকে বদলে ফেলেন সানা। নিয়মিত ইসলামের নানা গ্রন্থ পড়তে শুরু করেন। পরের দিন সকালে উঠেই হিজাবে মাথা এবং শরীরের অধিকাংশ ঢেকে ফেলেন। আয়নার সামনে দাড়িয়ে শপথ করেন, আর কখনও হিজাব খুলবেন না।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI