দিদি করিনার ছোট ছেলের জন্মদিনে মেয়ে রাহাকে কোলে নিয়ে পৌঁছেছিলেন রণবীর কাপুর। জেহ-র বার্থ ডে পার্টিতে বাবা-মেয়ের মিষ্টি ছবি ভাইরাল হয়েছে সোশ্যালে। তবে সেই ছবির পাশাপাশি সইফিনা পুত্রের জন্মদিনের আসরে রণবীরের পাশে সাদা ক্রপ টপ, নিয়ন জ্যাকেট আর ডেনিমে দেখা মিলেছে এক সুন্দরীর।
রণবীরের পাশে দাঁড়ানো এই কিশোরী আচমকাই চর্চার কেন্দ্রে। কে এই কন্যে? রণবীরের সঙ্গে কী তাঁর সম্পর্ক? জানলে চমকে যাবেন। রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানির একমাত্র মেয়ে সামারা। ঋদ্ধিমা ও ভরতর সন্তান সে। কাপুর পরিবারের সদস্য হওয়ার সুবাদে ছোট থেকেই গ্ল্যামার আর ফ্যাশন জগতের সঙ্গে সুপরিচিত সামারা। এই কিশোর স্টাইল স্টেমেন্ট নজর কাড়ল জেহ-র জন্মদিনের পার্টিতে।
সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড অ্যাক্টিভ সামারা। মায়ের মতোই সুন্দরী সে। কাপুর পরিবারের রক্ত বইছে শরীরে তাই মিডিয়ার ক্যামেরা ফেস করার জাদুমন্ত্র ভালো ভাবেই জানেন তিনি। সোশ্যালে প্রাইভেট ইনস্টগ্রাম প্রোফাইল রয়েছে ১২ বছরের সামারা-র। সেখানে তাঁর ফলোয়ার সংখ্যা ৬৪ হাজারেও বেশি। মা ঋদ্ধিমা, দিদি নীতু কাপুর থেকে শুরু করে মামিমা আলিয়া, সকলেই ফলো করেন তাঁকে।
জেহ-র জন্মদিনের পার্টির জন্য ঋদ্ধিমাই মেয়ের আউটফিট পছন্দ করেছিলেন, জানান সামারা। সোশ্যালে মেয়ের সঙ্গে রণবীরের মিষ্টি ছবি মাঝেমধ্যেই পোস্ট করেন ঋদ্ধিমা। তবে ছোট্ট সামারা যেন আচমকাই বড় হয়ে গিয়েছে। নীতুর কথায় মামার মতোই সবকিছু নিয়ে গভীরে চিন্তা করেন সামারা।
বৃহস্পতিবার এয়ারপোর্টে লেন্সবন্দি হন রণবীরের বোনঝি। সেখানে অবশ্য মামা নয়, মায়ের সাথে দেখা মিলল সামারার। ঋষি কাপুর ও নীতু কাপুরের দুই সন্তান ঋদ্ধিমা ও রণবীর। দিল্লির ব্যবসায়ী ভরত সাহানিকে বিয়ে করেছেন ঋদ্ধিমা। তাঁর নিজস্ব জুয়েলারির ব্যবসা রয়েছে।
রাহার পিসতুতো দিদি সামারা। রাহার জন্মের পর ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল সে। লিখেছিলস ‘রাহা তোমাকে অনেক ভালোবাসি, অনেক আলিঙ্গন, তোমার বড় দিদি স্যাম’। কপিল শর্মা শো-তে এসে মেয়ের কীর্তি ফাঁস করেছিলেন ঋদ্ধিমা।
ঋদ্ধিমা জানান, স্কুলে মামা রণবীরের ফোন নম্বর ফাঁস করার চেষ্টা করেছিল সামারা। মায়ের কাছে সে আবদার করে বলেছিল, ‘স্কুলে মামার নম্বরটা লিক করে দেব, আমাকে সকলে ভোট দিয়ে দেবে’। ক্লাসে ক্যাপ্টেন নির্বাচনের লড়াই জিততে এমন ভাবনা এসেছিল সামারার মনে। কিন্তু মায়ের নিষেধ শুনে আর সে দিকে এগোয়নি।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি