বাংলাহান্ট ডেস্কঃ রামপুরহাট কাণ্ড নিয়ে মুখ খুললেন দেব (Dev)। একই সঙ্গে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যেভাবে বোমা উদ্ধার হচ্ছে, তা নিয়েও মুখ খোলেন সাংসদ-অভিনেতা।
আরো পড়ুন- পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন রামদেব! ধমকালেন সাংবাদিকদের
বৃহস্পতিবার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে একটি অনুষ্ঠান ছিল। সেখানে গিয়েছিলেন দীপক অধিকারী তথা দেব (Dev)। সেখানেই রামপুরহাট নিয়ে মুখ খুললেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “রামপুরহাটের বগটুইতে যা হয়েছে, তা কখনই হওয়া উচিত নয়। এতে রাজ্যের নাম খারাপ হচ্ছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব, ক্ষমতার নেশায় যেন এমন না হয় যে, মানুষ-মানুষকে চিনতে না পারে।”
বগটুইয়ের ঘটনার (Rampurhat Arson) পর মুখ্যমন্ত্রীর নির্দেশ। রাজ্য জুড়ে বোমা-বন্দুক উদ্ধার করছে পুলিস। এ নিয়ে ঘাটালের সাংসদ বলেন, “পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে বোমা বন্দুক উদ্ধার করছে, তা একদিকে ভাল। পুলিশ প্রশাসনের আরও শক্ত হওয়া উচিত, যাতে এমন ঘটনা না ঘটে।”
এদিন কলেজের অনুষ্ঠান থেকে পড়ুয়াদের ঐক্যব্ধভাবে চলার বার্তা দিয়েছেন সাংসদ। তিনি এদিন বলেছেন, “কলেজটা পড়াশোনা করার জায়গা। আমি চাই এখানে রাজনীতির থেকে লেখাপড়া বেশি হোক। বেঁচে থাকুক মনুষ্যত্ব।” অর্থাৎ চেনা মেজাজেই এদিন ধরা দিয়েছিলেন সাংসদ। দেবের মন্তব্য প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “উনি একদম ঠিক বলেছেন। যে কোনও সুস্থ বুদ্ধির মানুষের কাছে এটাই কাম্য। কিন্তু রাজ্যে অপশাসন চলছে।” দেবের মন্তব্য নিয়ে রাজ্যসভার তৃণমূলের সাংসদ শান্তনু সেন বলেন, “এটাই আমাদের দলের সংস্কৃতি। নিন্দনীয় ঘটনা ঘটলে তার নিন্দা করতে ভয় পাই না।”
প্রসঙ্গত, ২১ মার্চ রাতে রামপুরহাটে (Rampurhat Clash) বোমা মেরে খুন করা হয় তৃণমূল উপপ্রধান ভাদু শেখকে। এর পরই সেই রাতে বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যেখানে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের দাবি। এই ঘটনাকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”