বাংলাহান্ট ডেস্কঃ প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterje)। বৃহস্পতিবার গভীর রাতে প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। গত দু-তিন দিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন তিনি। বুধবার রিয়েলিটি শো-তে তিনি অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সংস্কৃতি মহল।
জানা গিয়েছে, বুধবার রাতে একটি চ্যানেলের শুটিংয়ে ছিলেন অভিনেতা। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েকবার বমি করেন তিনি। সেই সময় তাঁকে হাসপাতালে ভরতির চেষ্টা করা হয়। কিন্তু তাতে রাজি হননি তিনি। অভিষেকবাবু জানিয়েছিলেন, বাড়িতে থেকেই চিকিৎসা করাতেই চান। সেই মতো রাতে বাড়িতেই শুরু হয় চিকিৎসা। স্যালাইনও দেওয়া হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। রাত ১ টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রবাদপ্রতিম অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। মাত্র ৫৮ বছর বয়সে অভিনেতার প্রয়াণে শোকের ছায়া পরিবার ও টলিপাড়ায়।

বর্তমানে বাড়িতেই রয়েছে অভিষেক চট্টোপাধ্যায়ের দেহ। তাঁর বাড়িতে রয়েছেন লাবনী সরকার-সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী। আজই সম্ভবত শেষকৃত্য হবে অভিষেক চট্টোপাধ্যায়ের। দীর্ঘদিনের সহকর্মী তথা বন্ধুর প্রয়াণে মানসিকভাবে বিপর্যস্ত লাবনী সরকার। তিনি জানান, “বন্ধু, পরিবার হারালাম। ভাবতেই পারছি না, অভিষেক নেই। ও আর আমার সঙ্গে কথা বলবে না। এখন ওর পরিবারের পাশে থাকাই প্রধান।”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”