নিউজ ডেক্সঃ বিশ্বে সুখী দেশের তালিকায় তলানিতে ভারত। শুক্রবারই প্রকাশিত হয়েছে সেই রিপোর্ট। সেই রিপোর্টে সবথেকে সুখী দেশ হল ফিনল্যান্ড।
আগামী ২০ মার্চ রবিবার আন্তর্জাতিক সুখ দিবস। তার আগেই সুখী দেশের রিপোর্ট প্রকাশ্যে আনল ইউনাইটেড নেশনসের ওয়ার্ল্ড হ্য়াপিনেস। তাতে স্পষ্ট, সুখে নেই ভারতবাসী! রাষ্ট্রপুঞ্জের সুখী দেশের তালিকায় আরও এক বার একেবারে নীচের দিকে স্থান পেল ভারত। ওই রিপোর্টে বিশ্বে সুখের নিরিখে ১৪৬ টি দেশের মধ্যে ১৩৬ তম রয়েছে ভারত। এমনকি পাকিস্তানের চেয়েও এক্ষেত্রে খারাপ হাল এদেশের। সুখী-তালিকায় পাকিস্তান রয়েছে ১২১ তম স্থানে।
আরো পড়ুন- বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির, এবার সাংসদ পদে লড়াই অগ্নিমিত্রার
২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে সংগৃহীত তথ্যের ভিত্তিতেই তৈরি হয়েছে এই রিপোর্ট। গত বারের রিপোর্টে ভারতের স্থান ছিল ১৪০-এ। তার আগের বছরের তালিকায় ১৩৩ নম্বরে ছিল ভারত।
২০১৯ সালের রিপোর্টের মতো এ বারও ভারতের উপরে রয়েছে পাকিস্তান। তবে শুধু পাকিস্তানই নয়, বাংলাদেশ, চিন, নেপাল, শ্রীলঙ্কা-সহ প্রায় সব প্রতিবেশী দেশই ভারতের উপরে রয়েছে।
সদ্য প্রকাশিত তালিকায় ১২১ নম্বরে জায়গায় রয়েছে পাকিস্তান। তবে অবনতি হয়েছে পাকিস্তানের। গত বার (২০১৬-২০১৮ সালের তথ্যের ভিত্তিতে)-এর রিপোর্টে পাকিস্তানের স্থান ছিল ৬৭ নম্বরে। তবে মোটের উপর একই জায়গায় রয়েছে বাংলাদেশ। গত বারের রিপোর্টে বাংলাদেশের স্থান ছিল ৯৩ নম্বরে। নতুন রিপোর্টে এক ধাপ নীচে, ৯৪ নম্বরে জায়গা হল বাংলাদেশের।
অন্য দিকে, তালিকায় ২১ ধাপ উপরে উঠেছে চিন। গত বারের তালিকায় চিন ছিল ৯৩ নম্বরে। নয়া তালিকায় চিনের ঠাঁই ৭২-এ। তালিকায় শ্রীলঙ্কা রয়েছে ১২৭ নম্বরে।
পৃথিবীর মোট ১৪৬টি দেশ থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে তৈরি হয়েছে এই তালিকা। তাতে একেবারে শেষে অর্থাৎ ১৪৬ নম্বরে রয়েছে আফগানিস্তান।
এই নিয়ে টানা পাঁচ বার সুখী দেশের তালিকায় শীর্ষ স্থানে ফিনল্যান্ড। এর পরে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইৎজারল্যান্ড ও নেদারল্যান্ডস।
মহাশক্তিধর দেশ হলেই সেখানকার মানুষ যে মহা সুখে ভরপুর হবেন, তা নয়। এই তালিকাতেই তা স্পষ্ট। সুখী দেশের তালিকায় আমেরিকার স্থান ১৬ নম্বরে। ব্রিটেন ১৭ নম্বরে রয়েছে। আমেরিকা ও ব্রিটেনের চেয়েও নীচে ফ্রান্স (২১)। তবে জার্মানির স্থান ১৪ নম্বরে। ব্রাজিলের স্থান ৩৮-এ।
বর্তমানে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের স্থান এই তালিকায় রয়েছে ৯৮ নম্বরে। যদিও ২০১৯ থেকে ২০২১ সালের তথ্যের ভিত্তিতেই তৈরি হয়েছে এই রিপোর্ট। ইউক্রেনে সেনা অভিযান চালানো রাশিয়ার স্থান তালিকায় ৮০ নম্বরে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”