বাংলাহান্ট ডেস্ক: বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি (BJP)। বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী নবাগতা কেয়া ঘোষ (Keya Ghosh)। তিনি বিজেপি মিডিয়া প্যানেলিস্ট। বালিগঞ্জের মতো অভিজাত এলাকায় তাঁর কাঁধে ভর করেই লড়াইয়ে নামছে বঙ্গের গেরুয়া ব্রিগেড। এই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন বাবুল সুপ্রিয়। সিপিএম প্রার্থী ফুয়াদ হালিমের স্ত্রী সায়রা হালিম। আর আসানসোল লোকসভা কেন্দ্রে এবার সাংসদ পদের জন্য লড়াইয়ে নামছেন বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা।
আরো পড়ুন- ২০২৪ বিজেপিকে রুখতে তৃনমূল এবং APP -এর নেতৃত্বেই লড়তে হবে কংগ্রেসকে, ‘স্বীকারোক্তি’ চিদাম্বরমের
বালিগঞ্জ (Ballygunge) বিধানসভা কেন্দ্রের লড়াইয়ে একেবারে নতুন মুখ তুলে এনেছে বিজেপি। এই কেন্দ্রের প্রার্থী প্রাক্তন সাংবাদিক কেয়া ঘোষ। তিনি মহিলা মোর্চার অত্যন্ত সক্রিয় নেত্রী, দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব সামলেছেন। অভিজাত এলাকার নির্বাচনী লড়াইয়ে তাই নবাগতাকে নামিয়েই বাজিমাত করার লক্ষ্যে এগোল গেরুয়া শিবির। এখানে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের তারকা প্রার্থী বাবুল সুপ্রিয় ও সিপিএমের সায়রা শাহ হালিম। নতুন লড়াইয়ে ঝাঁপানোর আগে কেয়ার বার্তা, একার নয়, এই লড়াই দলের সকলের।
অন্যদিকে, আসানসোল দক্ষিণের (Asansol Dakshin) বিধায়ক অগ্নিমিত্রা পল। মহিলা মোর্চা নেত্রীর পর বিধায়ক হিসেবে তাঁর পারফরম্যান্স বেশ ভাল। এছাড়া আসানসোল তাঁর পরিচিত এলাকা। ফলে বিধানসভার পর এবার লোকসভার লডা়ইয়েও এখানে অগ্নিমিত্রাকে এগিয়ে দেওয়া হল। এমন সুযোগ পেয়ে আপ্লুত অগ্নিমিত্রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অগ্নিমিত্রার লড়াই তৃণমূলের শত্রুঘ্ন সিনহা এবং সিপিএমের জেলা কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। বাবুল সুপ্রিয়র ছেড়ে যাওয়া জায়গায় কি অগ্নিমিত্রা পারবেন গেরুয়া শিবিরের জয়ের ধারা অব্যাহত রাখতে? ইতিমধ্যেই তা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”