হরিশ্চন্দ্রপুরঃ মালদহের হরিশ্চন্দ্রপুরের একটি ইটভাটা থেকে গতকাল গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৬ জুয়াড়ি গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তাদের কাছ থেকে চার হাজার টাকা নগদ বোর্ড মানি সহ বেশ কয়েকটি মোবাইল ও দুই টি মোটর-সাইকেল উদ্ধার করা হয়েছে। ধৃত ওই ছয় জুয়ারির নাম নাইরুল্ হক, খাবিরুল ইসলাম, আকিল জাবেদ, পীল মোহাম্মদ, মোহাম্মদ নাজমুল হক, তেজ নারায়ন পাশওয়ান। এদের প্রত্যেকের বাড়ি হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার খাড়া গ্রাম এবং তালসুর গ্রামে। তাদের সোমবার চাঁচল মহকুমা আদালতে তোলা হবে বলে জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় গতকাল গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার একটি ইটভাটা থেকে গভীর রাত্রে হানা দিয়ে এই ৬ জন জুয়াড়ি কে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে নগদ চার টাকার বোর্ড মানি সহ পাঁচ খানা মোবাইল এবং দুইটি মোটর-সাইকেল উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা আই সি সঞ্জয় কুমার দাস জানান আমরা গতকাল গভীর রাত্রে ওই ছয় জন জুয়াড়িকে একটি ইটভাটা থেকে গ্রেপ্তার করি। আজকে আমরা ওই ছয়জনকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”