আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রার্থী অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) হয়ে প্রচারে আসছেন তাঁর মেয়ে বলিউড তারকা নায়িকা সোনাক্ষী সিনহা। সোমবার সকালে মন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak) ফোন করেন শত্রুঘ্ন সিনহা। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। শত্রুঘ্ন জানিয়েছেন, দু একদিনের মধ্যেই তিনি আসানসোলে আসবেন। সেখানেই ঘাঁটি গেড়ে মনোনয়ন থেকে প্রচারপর্ব সবটা সারবেন।
সোমবার সকালে ফোনে কথা বলার সময়ই মলয় ঘটক শত্রুঘ্নকে (Shatrughan Sinha) বলেন, কোনো চিন্তা করবেন না। অন্তত দুলক্ষ ভোটে আমরা জিতব। আপনি শুধু আসানসোলে চলে আসুন। এখানকার দলের কর্মী- সমর্থকরা প্রচন্ড উৎসাহী আপনাকে সঙ্গে নিয়ে প্রচারে নামতে। মলয় ঘটক পরে জানান, আসানসোলে একটা ভালো আস্তানার খোঁজ চালানো হচ্ছে যেখানে থাকবেন শত্রুঘ্ন সিনহা। সেখানে থেকেই প্রচারে গোটা আসানসোল চষে ফেলবেন৷
সোমবার থেকেই আসানসোলে প্রচারে নেমে পড়ছেন দলের কর্মীরা। রয়েছে কর্মীসভা। দেওয়াল লিখনও শুরু হয়ে যাবে সোমবার থেকেই। শত্রুঘ্ন সিনহা আসানসোলে এসে পৌছনোর পর তাঁর সঙ্গে কথা বলে প্রচারের অভিমুখ ঠিক করবেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতৃত্ব। সোনাক্ষী সিনহা বাবার প্রচারে এসে যে ঝড় তুলবেন তা বলাই বাহুল্য।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”