বাংলাহান্ট ডেক্সঃ প্রেসিডেন্সিতে পড়ুয়ারা অস্বাভাবিক মৃত্যু, সল্টলেকের এএফ ব্লকের কলকাতা পুলিশের আবাসনের ১০ তলা থেকে পড়ে মৃত্যু হয় পড়ুয়ার। বুধবার সকাল ১০টা নাগাদ ভারী কিছু পড়ার শব্দ শোনেন বাসিন্দারা। সেখানে দ্রুত ছুটে গেলে ওই তরুণকে পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বছর বাইশের ওই তরুণ আত্মহত্যা করেছেন কি না, খতিয়ে দেখছে পুলিশ।
আরো পড়ুন- সাসপেনশন তোলার দাবিতে বিধানসভার লবিতে অবস্থান চলবে, ঘোষনা শুভেন্দুর
সল্টলেকের এএফ ব্লকের কলকাতা পুলিশ আবাসনে ১০ তলা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান। মৃত পার্থসারথি পাল, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের পড়ুয়া। প্রাথমিক ভাবে তিনি বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছেন বলেই মনে করছে পুলিশ। আবাসন থেকে তাঁর জুতো এবং মাস্ক উদ্ধার হয়েছে। তবে পার্থ আত্মহত্যার জন্য ঝাপ দিয়েছিলেন নাকি এর নেপথ্যে অন্য ঘটনা রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পার্থর বাড়ি সল্টলেকের এ-ই ব্লকে। বিধাননগর উত্তর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ওই আবাসনেরই বাসিন্দা এক তরুণীর সঙ্গে তাঁর পরিচয় ছিল। তা নিয়ে কোনও বিবাদ বা মন কষাকষি হয়েছিল কি না জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে পার্থর মোবাইল পাওয়া গিয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ বাড়ির প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বেরিয়েছিলেন পার্থ। তার পরই এই ঘটনা, বলে জানা গিয়েছে।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব