মালদাঃ- ইংরেজবাজার পুরসভার ২২ ও ২৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদলের দাবিতে শনিবার বিকেলে ঝলঝলিয়াতে মালদা-পুকুরিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখায়। তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, ইংরেজবাজার শহরের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারির মনোনীত প্রার্থীদের ২২ ও ২৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী করতে হবে। এই দুই ওয়ার্ডে যে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে তাদের মানা হবে না। রাস্তা অবরোধের জেরে ওই রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন বাসিন্দারা। পরে ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি ঘটনাস্থলে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেন। নরেন্দ্রনাথ তেওয়ারি বলেন, ২২ ও ২৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের যে দাবি দলীয় কর্মীরা জানিয়েছেন তা নেতৃত্বকে জানানো হচ্ছে। প্রয়োজনে আমি দলীয় পদ থেকে ইস্তফা দেব।
দেখুন ভিডিও-

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব