বাংলাহান্ট ডেক্সঃ ভর সন্ধ্যায় নোয়াপাড়ায় নিজের বাড়ির সামনে খুন হলেন তৃণমূল নেতা গোপাল মজুমদার। প্রথমে গুলি করে, পরে কুপিয়ে খুন করা হয় তাকে। বর্তমানে তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক পদে ছিলেন তিনি। শনিবার রাত ৯টা নাগাদ বাড়ির সামনে তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপালবাবুর।
আরো পড়ুন- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসের অভিযোগ, সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে
স্থানীয়রা জানিয়েছেন, ৩ – ৪ জন দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় গোপালবাবুকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নৈহাটির (Naihati) তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক (Partha Bhowmick) অভিযোগ করেছেন বিজেপি (BJP) আশ্রীত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। তিনি আঙুল তুলেছেন ব্যারাকপুরের (Barrackpore) সাংসদ অর্জুন সিং-এর (Arjun Singh) দিকে। অন্যদিকে, অর্জুন সিং-এর দাবি, এই খুন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
অন্যদিকে, তৃণমূল নেতা খুনে পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন নোয়াপাড়া থানার অধিকারিকরা। পুরভোটের আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই ঘটনায় নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক কি বললেন দেখুন-

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI